সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আইসিসি থেকে বড় দুঃসংবাদ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

আইসিসি থেকে বড় দুঃসংবাদ পাকিস্তানের

ইংল্যান্ডের মাটিতে ৩-০ সিরিজ হারের কষ্ট কাটিয়ে উঠতে না উঠতেই পাকিস্তান ক্রিকেট দলের জন্য নতুন দুঃসংবাদ এসেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় ও শেষ টেস্টে ধীর ওভাররেটের অভিযোগে আইসিসি এবার দুই ধরনের শাস্তি দিয়েছে।

এজবাস্টন টেস্টে ইংল্যান্ড আট উইকেটে জয় তুলে নেয়। সময়ের ছাড় হিসাব করে দেখা যায়, পাকিস্তান নির্ধারিত লক্ষ্যের চেয়ে ১১ ওভার কম বল করেছে। এই কারণেই শাস্তির সিদ্ধান্ত।

আরও পড়ুন-পাকিস্তান ক্রিকেটারদের আর্থিক লেনদেন খতিয়ে দেখছে সাইবার ক্রাইম এজেন্সি

আরও পড়ুন-‘বাবাকে ধীরে ধীরে ওরা মেরে ফেলতে চায়’—ইমরান খানের ছেলের শঙ্কা

আইসিসির নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দলটির ১১ পয়েন্টও কেটে নেওয়া হয়েছে। ফলে পয়েন্ট তালিকায় পাকিস্তান আরও নিচে চলে গেছে। এখন তাদের পয়েন্ট শতাংশ মাত্র ৪.৬৩ এবং তারা নবম স্থানে রয়েছে।

শাস্তি দিয়েছেন এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। মাঠের আম্পায়ার পল রেইফেল ও ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার আল্লাহুদিয়েন পালেকার এবং চতুর্থ আম্পায়ার রাসেল ওয়ারেনের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়।

আইসিসির খেলোয়াড় ও সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, ন্যূনতম ওভাররেট না মানলে প্রতিটি কম ওভারের জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা হয়। সর্বোচ্চ সীমা ৫০ শতাংশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার শর্তাবলির ১৬.১১.২ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি কম ওভারের জন্য এক পয়েন্ট কাটা হয়। তাই ১১ ওভার কম হওয়ায় ১১ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর