শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সুযোগ থাকলেও এগোচ্ছে না নারী ক্রিকেট, সাজাতে হবে নতুনভাবে!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম

শেয়ার করুন:

সুযোগ থাকলেও এগোচ্ছে না নারী ক্রিকেট, সাজাতে হবে নতুনভাবে!

একসময় বাংলাদেশের নারী ক্রিকেটারদের অবহেলার কথা বললে সবাই মাথা নাড়ত। ম্যাচ কম, ক্যাম্প নেই, বেতন-ভাতা নিয়ে অভিযোগ। এসব নিয়ে অনেক আলোচনা হতো। কিন্তু সেই যুগ পেরিয়ে গেছে। এখন সুযোগ-সুবিধা বেড়েছে, ম্যাচের সংখ্যা বেড়েছে, নিয়মিত ক্যাম্প হয়, আর্থিক দিকও আগের চেয়ে অনেক ভালো। তারপরও মাঠে ফল আসছে না। 

এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে যাওয়ার পর আবারও সেই পুরনো প্রশ্ন উঠেছে; আসলেই কি উন্নতি হচ্ছে?

গত্লিলে সম্প্রতি শেষ হওয়া নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ৪০ রানে হেরেছে ভারতের কাছে। ভারত ১৪৯ রান তুলেছিল, বাংলাদেশ জবাবে পৌঁছাতে পারেনি ১১০-র কাছাকাছি। সেমিফাইনাল পর্যন্ত পৌঁছানোটা দেখতে ভালো লাগলেও বাস্তবতা অন্য। 

দুর্বল দলগুলোকে সহজে হারিয়ে এগোলেও শক্তিশালী দলের সামনে বারবার আটকে যাচ্ছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে সেই সীমাবদ্ধতা আরও স্পষ্ট হয়েছে।

সমস্যা শুধু এক জায়গায় নয়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবখানেই ফাঁকফোকর রয়েছে। সবচেয়ে বেশি চোখে পড়ছে টপ অর্ডারের ধীরগতির ব্যাটিং। টি-টোয়েন্টিতে এখন ১০০-এর নিচে স্ট্রাইক রেট নিয়ে টিকে থাকার দিন শেষ। 

কিন্তু বাংলাদেশ এখনও সেই পুরনো ধাঁচে খেলছে। ১০০-১১০ রানের স্কোর নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন, এই বাস্তবতা দলের খেলোয়াড়দের মাথায় ঢোকানো দরকার।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দীর্ঘদিন ধরে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। অনেক অবদান রেখেছেন তিনি। কিন্তু বর্তমান টি-টোয়েন্টির গতিতে তার খেলা আর মানিয়ে উঠছে না। 

স্ট্রাইক রেট ৭০-৮০-এর আশেপাশে থাকা খেলোয়াড়দের নিয়েও এখন ভাবতে হবে। জোড়াতালি দিয়ে দল চালানো যায়, কিন্তু বড় চ্যালেঞ্জের মুখে সেটা আর টেকে না। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর