শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

স্কালোনির আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার নেপথ্যে ৩ কারণ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পিএম

শেয়ার করুন:

স্কালোনির আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার নেপথ্যে ৩ কারণ

বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের হাল ধরে রেখেছেন আট বছর। এখন তার চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র তিন মাসের কিছু বেশি সময় বাকি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে ধরে রাখতে চায় এবং নতুন চুক্তি দিতেও আগ্রহী। কিন্তু স্কালোনি নিজেই এখন সন্দিহান।

রেডিও লা রেডের অনুষ্ঠানে সাংবাদিক গুস্তাভো ইয়ারোচ জানিয়েছেন, এএফএ স্পষ্টভাবে স্কালোনিকে চায়। তবুও তিনটি কারণে কোচের মনে দ্বিধা তৈরি হয়েছে।

প্রথম কারণ মানসিক ও শারীরিক ক্লান্তি। স্কালোনি জানেন, সামনের চক্রে দলকে নতুন করে গড়তে হবে এবং ধীরে ধীরে পরিবর্তন আনতে হবে। আট বছরের সফল সময় পেরিয়ে এখন তিনি নিজেই ভাবছেন, এত বড় প্রকল্প চালানোর জন্য তার কি এখনো সেই শক্তি, ইচ্ছা আর অনুপ্রেরণা আছে কিনা। প্রতিদিন পুরো মনোযোগ দিয়ে কাজ করতে হবে; এই বাস্তবতা তাকে ভাবিয়ে তুলেছে।

দ্বিতীয় সমস্যা অর্থনৈতিক। কোচিং স্টাফ ও খেলোয়াড়দের বোনাসের একটা বড় অংশ এখনো বকেয়া রেখেছে এএফএ। জাতীয় দলের শিবিরে এ বিষয়টিকে অনেকেই বোধগম্য মনে করছেন না। ২০২১ সাল থেকে টানা সাফল্যের ফলে আর্জেন্টিনার আয় এখন অনেক বেশি। অভাবের দিন পেরিয়ে এসেও কেন বকেয়া থাকবে; এই প্রশ্ন স্টাফদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে।

তৃতীয় কারণ প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নিয়ে। বিশ্বকাপের আগে থেকেই স্কালোনি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক দলের বিপক্ষে খেলতে চেয়েছেন। কিন্তু এএফএ বেশিরভাগ সময় তুলনামূলক দুর্বল দল বেছে নিয়েছে। এছাড়া এই মাসের শেষে অনুষ্ঠেয় ফিফা উইন্ডোর প্রতিপক্ষ ঘোষণার প্রতিশ্রুতি দিয়েও বারবার পিছিয়ে দিচ্ছে সংস্থা। যেসব দলের নাম বিবেচনায় আছে, সেগুলো কোচের চাওয়া আন্তর্জাতিক মানের চেয়ে অনেক কম।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর