মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকায় মেসি-ইয়ামাল-এমবাপেসহ যারা আছেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

শেয়ার করুন:

ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকায় মেসি-ইয়ামাল, রাফিনিয়াসহ নেই যারা

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অর ২০২৬-এর মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। বায়ার্ন মিউনিখের হ্যারি কেন, বার্সেলোনার লামিন ইয়ামাল এবং রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে শীর্ষ দাবিদার হিসেবে সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন।

২০২৩ সালে অষ্টম ব্যালন ডি'অর জয়ের পর এবারই প্রথম আবার মনোনীতদের তালিকায় ফিরেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ২০২৪ সালের বিজয়ী রদ্রিও আবার তালিকায় স্থান করে নিয়েছেন, যিনি বর্তমানে ইয়ামালের সাথে বার্সেলোনায় যোগ দিয়েছেন। 

প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) একক ক্লাব হিসেবে সর্বোচ্চ ১০ জন ফুটবলারের নাম তালিকায় তুলেছে, যা লা লিগা (৭ জন) এবং প্রিমিয়ার লিগের (৪ জন) সম্মিলিত মনোনয়নকেও ছাড়িয়ে গেছে। আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে কাঙ্ক্ষিত এই পুরষ্কার।

বর্ষসেরা পুরুষ খেলোয়াড় (ব্যালনের ডি'অর):
জুড বেলিংহাম, পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া, উসমান দেম্বেলে, লুইস দিয়াস, ব্রুনো ফার্নান্দেস, গ্যাব্রিয়েল, আর্লিং হাল্যান্ড, আশরাফ হাকিমি, হ্যারি কেন, খাভিচা কভারাতসখেলিয়া, লামিন ইয়ামাল, সাদিও মানে, মার্কিনিয়োস, লাউতারো মার্তিনেস, কিলিয়ান এমবাপ্পে, নুনো মেন্দেস, লিওনেল মেসি, জোয়াও নেভেস, মাইকেল অলিসে, উইলিয়ান পাচো, জুলিয়ান কুইনিয়নেস, ডেকলান রাইস, রদ্রি, ফেবিয়ান রুইজ, উইলিয়াম সালিবা, ফেরান তোরেস, দায়ো উপামেকানো, ভিনিসিউস জুনিয়র, ভিতিনহা।

বর্ষসেরা তরুণ ফুটবলার (কোপা ট্রফি):
কেরিম আলাজবেগোভিচ, আইয়ুব বুয়াদ্দি, পাউ কুবারসি, ইয়ান দিওমান্দে, লেনার্ট কার্ল, এলি জুনিয়র ক্রুপি, লামিন ইয়ামাল, জোহান মানজাম্বি, ইব্রাহিম মাজাহ, ওয়ারেন জাইরে-এমেরি।

বর্ষসেরা গোলরক্ষক (ইয়াশিন ট্রফি):
ইয়াসিন বুনু, থিবো কোর্তোয়া, জোয়ান গার্সিয়া, গ্রেগর কোবেল, এমিলিয়ানো মার্তিনেস, এদুয়ার্দো মঁদি, ডেভিড রায়া, মাতভেই সাফোনভ, ভোজিনহা, উনাই সিমন।

বর্ষসেরা কোচ:
লুইস এনরিকে, ভিনসেন্ট কোম্পানি, মিকেল আরতেতা, লুইস দে লা ফুয়েন্তে, উনাই এমেরি।

বর্ষসেরা ক্লাব:
প্যারিস সেন্ট-জার্মেই, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, ফ্ল্যামেঙ্গো, বোডো/গ্লিম্ট।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর