রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আর্জেন্টিনার নতুন অধিনায়ক কে? দৌড়ে এগিয়ে তিন তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টিনার নতুন অধিনায়ক কে? দৌড়ে এগিয়ে তিন তারকা

মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর আর্জেন্টিনার জার্সি আর আগের মতো নেই। যে অধিনায়ক দেড় দশকেরও বেশি সময় ধরে আলবিসেলেস্তেকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপসহ একের পর এক ট্রফি এনে দিয়েছিলেন, তার জায়গা এখন খালি। ৩১ আগস্ট আনুষ্ঠানিক অবসরের ঘোষণার পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ঐতিহ্যবাহী আর্মব্যান্ড কার হাতে উঠবে?

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এবং আর্জেন্টাইন রেডিও মিত্রেসহ বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ক্রিস্টিয়ান ‘কুতি’ রোমেরো। ২৮ বছর বয়সী এই সেন্টার ব্যাক এখন অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলছেন। এর আগে টটেনহামে অধিনায়কত্বের অভিজ্ঞতাও আছে তার। 

জাতীয় দলের রক্ষণভাগের অন্যতম ভরসা হিসেবে তিনি ইতিমধ্যে কয়েকবার মেসি অনুপস্থিতিতে আর্মব্যান্ড পরেছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও কোচ লিওনেল স্কালোনির পছন্দের তালিকায়ও তার নামই সবার ওপরে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রোমেরোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজকে। ২০২২ কাতার বিশ্বকাপের সেরা গোলকিপারের পুরস্কার জেতা এই খেলোয়াড় দলের মানসিক শক্তির প্রতীক। পেনাল্টি সেভে তার দক্ষতা এবং সতীর্থদের সামনে থেকে লড়াই করার স্বভাব তাকে শক্তিশালী প্রার্থী বানিয়েছে। 

লাউতারো মার্টিনেজও এই তালিকায় আছেন। ইন্টার মিলানের অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা সম্পন্ন এই ফরোয়ার্ড স্কালোনি যুগের প্রায় পুরোটাই দলে ছিলেন এবং গোল করার ক্ষমতায় দলের অন্যতম মুখ।

কোচ স্কালোনির ভবিষ্যৎ নিয়ে কিছু সংশয় থাকলেও সেপ্টেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে ঘরের মাঠে কয়েকটি প্রীতি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করতে হবে তাকেই। প্রতিপক্ষ এখনো চূড়ান্ত না হলেও দল ঘোষণার সময়ই পরিষ্কার হয়ে যাবে কে হচ্ছেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক। 

সূত্র: এএস, রয়টার্স

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর