রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির পথে এগিয়ে থাকতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম

শেয়ার করুন:

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির পথে এগিয়ে থাকতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার লক্ষ্য স্পষ্ট, গ্রুপে শীর্ষস্থান ধরে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করা। তার জন্য রোববার রাতে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারানোই প্রধান সমীকরণ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে টাইগ্রেসরা লঙ্কানদের মুখোমুখি হবে। টুর্নামেন্ট শুরুতেই ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল লাল-সবুজের মেয়েরা। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে সেমিফাইনালে শক্তিশালী ভারতকে এড়াতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ছাড়া উপায় নেই। আর সেই লক্ষ্যে পৌঁছাতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় অপরিহার্য।

বিসিবির ভিডিওবার্তায় দলের ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা এ কথাই জানিয়েছেন। তিনি বলেছেন, কালকের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলে সেমিফাইনালের পথ অনেকটাই মসৃণ হবে এবং দলের মূল লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যাবে।

প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১২৯ রান করেও ৭১ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। ব্যাটিংয়ে তেমন জমজমাট পারফরম্যান্স না থাকলেও বোলারদের দাপটে সহজেই জয় নিশ্চিত হয়। সেই ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগানোর কথাও বলছেন জয়িতা। 

তিনি জানান, প্রথম ম্যাচে মাঠের পরিবেশ ও উইকেটের চরিত্র সম্পর্কে ভালো ধারণা পাওয়া গেছে। এবার শ্রীলঙ্কার বিপক্ষে পুরোদমে চেষ্টা থাকবে জয়ের। ব্যক্তিগতভাবে তিনি পাওয়ার প্লেতে ভালো রান তুলে ওপেনিংয়ে বড় অবদান রাখতে চান।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর