বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দক্ষিণ আফ্রিকায় ত্রিপল সেঞ্চুরিতে হৃদয়ের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

দক্ষিণ আফ্রিকায় ত্রিপল সেঞ্চুরিতে হৃদয়ের ইতিহাস

পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে গতকালই ডাবল সেঞ্চুরি করেছিলেন তাওহিদ হৃদয়। সেই ডাবল সেঞ্চুরিকে আজ ত্রিপল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন বাংলাদেশি এই ব্যাটার। এই ত্রিশতকে প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতে এমন কীর্তি গড়লেন তিনি। 

ত্রিশতক হাঁকিয়ে রকিবুল হাসান ও তামিম ইকবালের পর প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হওয়ার কীর্তি গড়েছেন হৃদয়। 

চারদিনের ম্যাচের শেষদিনের দ্বিতীয় সেশনে এসে সেঞ্চুরি পেয়েছেন হৃদয়। বোস্টের বল মিড অনে ফেলে দ্রুত দৌড়ে দুই রান নিয়ে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ হয় তাঁর। ৪৫১ বল খেলে এই কীর্তি গড়েছেন হৃদয়। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮২ ওভারে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ৮ উইকেটে ৬১২ রান। তাদের লিড এখন ঠিক ১০০ রানের। আর ৩০১ রানে অপরাজিত হৃদয়।

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রোটিয়াদের মাঠে বিদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ইনিংসের মালিক এখন হৃদয়। ১৯৪৮/৪৯ মৌসুমে ইংল্যান্ডের সাবেক ব্যাটার ডেনিস কম্পটন এমসিসির হয়ে করেছিলেন ঠিক ৩০০ রান।

হৃদয়ের ট্রিপল সেঞ্চুরির সৌজন্যে নিজেদের ইতিহাসে প্রথম ৬০০ রান করতে পারল বাংলাদেশ ‘এ’ দল। এর আগে কখনও ৬০০ রানের ঘরে পা পড়েনি তাদের।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর