বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আইনি জটিলতায় রিয়াল মাদ্রিদ তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আইনি জটিলতায় রিয়াল মাদ্রিদ তারকা

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের ২৩ বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার রাউল আসেন্সিও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। গত ১৬ আগস্ট নিজ জন্মভূমি গ্রান কানারিয়ার সান বার্তোলোমে দে তিরাহানা এলাকায় নির্ধারিত মাত্রার চেয়ে তিন গুণেরও বেশি অ্যালকোহল নিয়ে গাড়ি চালানোর সময় ধরা পড়েন তিনি। 

দেশটির আদালত তাঁকে ১৪,৪০০ ইউরো জরিমানা করার পাশাপাশি আট মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স স্থগিত করেছে।

গত জুলাইয়ের শেষভাগে হ্যামস্ট্রিং চোট পাওয়ায় মাঠের বাইরে ছিলেন আসেন্সিও। সেই পুনর্বাসনের সময়েই গ্রান কানারিয়াতে এই ঘটনাটি ঘটে, যার ফলে রিয়াল মাদ্রিদ স্কোয়াডের সাথে তিনি তখন ছিলেন না।

তবে কেবল এই মামলাতেই সীমাবদ্ধ নয় আসেন্সিওর আইনি জটিলতা। ২০২৩ সালের একটি ঘটনায় সম্মতি ছাড়া যৌন উদ্দীপক ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চলতি সপ্তাহে আবারও আদালতে হাজির হওয়ার কথা রয়েছে এই ডিফেন্ডারের। 

৩, ৪ এবং ৭ সেপ্টেম্বর নির্ধারিত এই বিচারে রিয়াল মাদ্রিদ রিজার্ভ দলের আরও তিন সাবেক খেলোয়াড়ও অভিযুক্ত হিসেবে শুনানিতে অংশ নেবেন। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ভিডিওতে থাকা দুই নারী তাঁকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করে দিলে এই দ্বিতীয় মামলা থেকেও রেহাই পেতে পারেন আসেন্সিও।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর