সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

ইমরান খানকে নিয়ে পাইলটের আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

ইমরান খানকে নিয়ে পাইলটের আবেগঘন বার্তা

ক্রিকেটের ইতিহাসে কিছু নাম আছে যা শুধু রেকর্ড বইয়ে সীমাবদ্ধ থাকে না, প্রজন্মের পর প্রজন্মের স্বপ্নের জায়গা দখল করে নেয়। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটার খালেদ মাসুদ পাইলট সেই তালিকায় ইমরান খানের নাম রেখেছেন সবচেয়ে উপরে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি পাকিস্তানের এই কিংবদন্তিকে ‘আমার শৈশবের নায়ক’ বলে সম্বোধন করেছেন।  

পোস্টে ইমরান খানের ক্রিকেট জীবনের একটি স্মরণীয় ছবি ব্যবহার করে পাইলট লিখেছেন, একজন সাবেক ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে ইমরান খান সবসময়ই সত্যিকারের অনুপ্রেরণা। তার সাহস, নেতৃত্ব ও অর্জন সীমান্ত পেরিয়ে অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পাইলট লেখেন, ‘সাবেক ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে ইমরান খান সব সময়ই সত্যিকারের অনুপ্রেরণা। তার সাহস, নেতৃত্ব ও অর্জন সীমান্ত পেরিয়ে প্রজন্মের পর প্রজন্ম ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছে।’

তার যথাযথ চিকিৎসা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন ‘বিশ্বমানের একজন ক্রিকেট কিংবদন্তি, যিনি ক্রিকেটকে এত কিছু দিয়েছেন, তিনি সর্বোচ্চ মানের চিকিৎসা, মর্যাদা ও সহযোগিতা পাওয়ার যোগ্য।’

ইমরান খানের পাশে ক্রিকেট বিশ্বের দাঁড়ানো উচিত বলেও মনে করেন পাইলট। তিনি বলেন, ‘যে কিংবদন্তি লাখো মানুষকে অনুপ্রাণিত করেছেন, তার পাশে ক্রিকেট বিশ্বের দাঁড়ানো উচিত।’

এই উদ্বেগ শুধু বাংলাদেশ বা পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নয়। সুনীল গাভাস্কার, কপিল দেব ও গ্রেগ চ্যাপেলের মতো সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের একটি দল সম্প্রতি কারাবন্দী ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সও প্রকাশ্যে ইমরানের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করার কথা বলেছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর