সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

‘সোশ্যাল মিডিয়ার সেরা খেলোয়াড় বাবর’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

‘সোশ্যাল মিডিয়ার সেরা খেলোয়াড় বাবর’

ইংল্যান্ডের মাটিতে লর্ডসের সেই ঐতিহ্যবাহী মাঠে পাকিস্তানের ব্যাটিং আবারও ভেঙে পড়ল। ৩৮৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দল গুটিয়ে যায় মাত্র ১৯৪ রানে। সিরিজ হাতছাড়া হয়ে গেল ২-০ ব্যবধানে। এই হারের পর দেশের সাবেক ক্রিকেটাররা একে একে মুখ খুলেছেন। তাদের মধ্যে সবচেয়ে কড়া কথা বলেছেন সাবেক ব্যাটার বাসিত আলী। তিনি সরাসরি পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে নিশানা করেছেন।

বাসিত আলী বলেন, বাবর আজম আসলে ভক্ত আর সোশ্যাল মিডিয়ার চোখেই সেরা। কঠিন পরিস্থিতিতে দলকে জেতানোর মতো ম্যাচ-উইনার তিনি নন। তিনি পাকিস্তানের পুরোনো কিংবদন্তিদের উদাহরণ দিয়ে বলেন, ‘মাজিদ খান, জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম-উল-হক, ইউনুস খান বা সাঈদ আনোয়াররা শুধু নামেই মহান হননি। দল যখন বিপদে পড়েছে, তখন তাঁরা পারফর্ম করে নিজেদের প্রমাণ করেছেন। কঠিন সময়ে দলের জন্য কিছু না করতে পারলে সেরা খেলোয়াড় হয়ে কী লাভ? আপনি হয়তো সোশ্যাল মিডিয়া আর সমর্থকদের কাছে সেরা, কিন্তু মাঠে সেটা কোথায়?’

চোট থেকে ফিরে আসা বাবর আজম দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ রান করে আউট হন। বাসিত এ বিষয়ে আরও বলেন, ‘আমি সরাসরি বাবরের নাম নিয়েই বলছি। ২০২২ সালের ডিসেম্বরে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬১ রানের পর চার বছর ধরে টেস্টে তার কোনো সেঞ্চুরি নেই। পুরো দেশের ব্যাটিং যার ওপর নির্ভর করে, এমন কঠিন মুহূর্তে বাজে শট খেলে আউট হওয়া উচিত হয়নি।’

শুধু বাবর নন, বাসিত অন্য সিনিয়র ব্যাটারদেরও সমালোচনা করেছেন। সৌদ শাকিল ৯৭ রানের লড়াকু ইনিংস খেললেও যেভাবে আউট হয়েছেন, তাতে তিনি অসন্তোষ প্রকাশ করেন। মোহাম্মদ রিজওয়ানের শট নির্বাচন নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রিজওয়ান কী ধরনের শট খেলে আউট হলো? তার কি সাধারণ জ্ঞান নেই? সে কি টেস্ট ম্যাচ খেলছে, নাকি পাড়া-মহল্লার গলি ক্রিকেট?’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর