ইউরোপ সেরার মঞ্চে এবার শুরু থেকেই জমবে লড়াই। নতুন ফরম্যাটে ২০২৬-২৭ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় দলগুলোর সামনে অপেক্ষা করছে একের পর এক কঠিন পরীক্ষা। লিগ পর্বে রিয়াল মাদ্রিদকে খেলতে হবে ইন্টার, আর্সেনালের মতো শক্তিশালী দলের বিপক্ষে। অন্যদিকে বার্সেলোনার সূচিতেও রয়েছে পিএসজি ও ম্যানচেস্টার সিটির মতো হেভিওয়েট প্রতিপক্ষ। ফলে শেষ ষোলোতে জায়গা করে নিতে দুই স্প্যানিশ জায়ান্টকেই শুরু থেকেই থাকতে হবে সতর্ক।
উয়েফা প্রকাশ করেছে নতুন মৌসুমের লিগ পর্বের সূচি। এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ৩৬টি দল। দলগুলোকে ভাগ করা হয়েছে চারটি পটে, প্রতিটি পটে রয়েছে নয়টি করে দল।
নতুন কাঠামো অনুযায়ী, লিগ পর্বে প্রতিটি দল আটটি আলাদা প্রতিপক্ষের বিপক্ষে খেলবে। এর মধ্যে চারটি ম্যাচ হবে নিজেদের মাঠে এবং চারটি হবে প্রতিপক্ষের মাঠে। অর্থাৎ, আগের মতো নির্দিষ্ট গ্রুপে ভাগ হয়ে খেলার পরিবর্তে এবার সব দলই একই লিগ টেবিলের অংশ হবে।
রিয়ালের লিগ পর্ব শুরু হবে নিজেদের মাঠে ইন্টারের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর অ্যাওয়ে ম্যাচে রোমার মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা। শেষদিকে আর্সেনালের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটিই হতে পারে তাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি।
অপরদিকে বার্সেলোনা শুরুতেই তুলনামূলক সহজ প্রতিপক্ষ ফেইনুর্ডের বিপক্ষে মাঠে নামবে। নিজেদের মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে সেই ম্যাচ খেলবে কাতালান ক্লাবটি। তবে লিগ পর্ব যত এগোবে, প্রতিপক্ষের কঠিনতাও বাড়বে। বিশেষ করে পিএসজির মাঠে অ্যাওয়ে ম্যাচ এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দুটি বার্সার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
রিয়ালের ম্যাচ সূচি
৮ সেপ্টেম্বর: ইন্টার — হোম
১৪ অক্টোবর: রোমা — অ্যাওয়ে
২১ অক্টোবর: লাইপজিগ — হোম
৪ নভেম্বর: এইইকে এথেন্স — অ্যাওয়ে
২৪ নভেম্বর: পিএসভি আইন্দহোভেন — হোম
৯ ডিসেম্বর: আর্সেনাল — অ্যাওয়ে
১৯ জানুয়ারি: লাস্ক — হোম
২৭ জানুয়ারি: শাখতার দোনেৎস্ক — অ্যাওয়ে
বার্সেলোনার সূচি
বার্সেলোনার ম্যাচ সূচি
৯ সেপ্টেম্বর: ফেইনুর্ড — হোম
১৩ অক্টোবর: গালাতাসারায় — অ্যাওয়ে
২০ অক্টোবর: পিএসজি — অ্যাওয়ে
৩ নভেম্বর: অ্যাস্টন ভিলা — হোম
২৫ নভেম্বর: কারাবাগ — অ্যাওয়ে
৮ ডিসেম্বর: ম্যানচেস্টার সিটি — হোম
২০ জানুয়ারি: স্পোর্টিং লিসবন — অ্যাওয়ে
২৭ জানুয়ারি: কোমো — হোম
এসটি




