রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

ইমরান খানের জন্য ক্রিকেটারদের আওয়াজ তুলতে বললেন মঈন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৯:২৪ এএম

শেয়ার করুন:

ইমরান খানের জন্য ক্রিকেটারদের আওয়াজ তুলতে বললেন মঈন
ছবি: সংগৃহীত

সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে সোচ্চার সাবেক ক্রিকেট তারকারা। এবার সোচ্চার হলেন পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক মঈন খান। 

একই সঙ্গে পাকিস্তানের অন্যান্য ক্রিকেটারদেরও বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রীর সমর্থনে কথা বলার আহ্বান জানালেন সাবেক এই কিপার-ব্যাটসম্যান।

সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ইমরান খানের নেতৃত্বেই ১৯৯২ সালে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। 
 
২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি আছেন ৭৩ বছর বয়সী ইমরান। দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ভোগ করছেন তিনি, যে অভিযোগগুলো তিনি ও তার দল অস্বীকার করে আসছে।

সাম্প্রতিক সময়ে গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন ইমরান। তার নেতৃত্বেই টেস্ট ও ওয়ানডে অভিষেক হয় মঈনের। এক ভিডিও বার্তায় সাবেক সতীর্থের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারকে অনুরোধ করেছেন তিনি।

ইমরান খান খুব অসুস্থ। আমি পাকিস্তান সরকারের কাছে অনুরোধ করছি, চিকিৎসার ক্ষেত্রে একজন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানের নাগরিক হিসেবে ইমরানকে যেন তার অধিকার দেওয়া হয়। আমি পাকিস্তানের সকল ক্রিকেটারের কাছেও ইমরানের সমর্থনে আওয়াজ তোলার অনুরোধ জানাচ্ছি। আমরা যারা তার সঙ্গে খেলেছি, তারা তার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং তিনি পাকিস্তান ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন।

এর আগে ইমরানকে নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মিয়াঁদাদ। তিনিই পাকিস্তানের প্রথম কোনো বড় মাপের সাবেক ক্রিকেটার, যিনি ইমরানের কারাবাস নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন এবং তার মুক্তির দাবি জানান।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর