শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

গত দুই আসরের মতো বিপিএল হলে থাকবে না ঢাকা ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

গত দুই আসরের মতো বিপিএল হলে থাকবে না ঢাকা ক্যাপিটালস

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর বিপিএল নিয়ে বিতর্কের যেন শেষ নেই। অব্যবস্থাপনা আর সমালোচনার ঘেরাটোপ থেকে বের করে আনতে এবার টুর্নামেন্টটির খোলনলচে পাল্টে ফেলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের এই সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশেষ করে ঢাকা ক্যাপিটালস স্পষ্ট জানিয়ে দিয়েছে, মানসম্মত ও গোছানো একটি টুর্নামেন্ট আয়োজনের স্বার্থে বিসিবিকে পর্যাপ্ত সময় দিতে তারা পুরোপুরি প্রস্তুত।

শনিবার (২৯ আগস্ট) বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে এক বৈঠকে বসেন ঢাকা ক্যাপিটালসের মালিকপক্ষের প্রতিনিধিরা। সেখানে টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলটির প্রধান নির্বাহী (সিইও) আতিক ফাহাদ তাদের শক্ত অবস্থানের কথা তুলে ধরেন।

আরও পড়ুন-‘বিপিএল বন্ধ হচ্ছে না, সংস্কার হচ্ছে’

তিনি সাফ জানিয়ে দেন, ‘গত দুই আসরের মতো জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করা হলে সেখানে ঢাকার কোনো অংশগ্রহণ থাকবে না।’ আক্ষেপের সুরে তিনি বলেন, ‘আগের মতো বিশৃঙ্খল আয়োজনে অংশ নিলে ফ্র্যাঞ্চাইজিগুলোকেই সবচেয়ে বেশি সমালোচনা শুনতে হয়।’

আরও পড়ুন-বিপিএল বন্ধের সিদ্ধান্তে ৩ দলের সায়, শর্ত ৫ বছরের সুনির্দিষ্ট সূচি

তবে আশার কথা হলো, বিসিবির নতুন সভাপতি একটি টেকসই মডেল দাঁড় করানোর বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে আশ্বস্ত করেছেন। আতিক ফাহাদ জানান, ‘বোর্ড থেকে তাদের বলা হয়েছে বিপিএলের নতুন রূপরেখা চূড়ান্ত হওয়ার পর নিজেদের প্রস্তুতি ও শর্ত পূরণের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে অন্তত চার থেকে পাঁচ মাস সময় দেওয়া হবে।’

বিসিবি সভাপতির এই পরিকল্পনা লুফে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। দলটির সিইও নিশ্চিত করেছেন, ‘তামিম ইকবাল বিপিএলের মান বাড়াতে যে নতুন কাঠামো তৈরির কাজ করছেন, সেটির সফল বাস্তবায়নের জন্য তারা সব ধরনের সহযোগিতা করতে এবং ধৈর্য ধরতে রাজি আছেন।’

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর