বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

আর্জেন্টাইন গোলরক্ষককে পেতে লড়াইয়ে প্রিমিয়ার লিগের বড় দুই ক্লাব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১২:৫৯ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টাইন গোলরক্ষককে পেতে লড়াইয়ে প্রিমিয়ার লিগের বড় দুই ক্লাব

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজের ভবিষ্যৎ একটা বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে এখন। অ্যাস্টন ভিলার জার্সি গায়ে আর কতদিন থাকবেন, সেটা নিয়েই চলছে জল্পনা। ঠিক এমন সময়েই লন্ডনের বড় ক্লাব চেলসির দরজায় এসে পৌঁছেছে তার এজেন্টের প্রস্তাব।

৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষককে দলে ভেড়ানোর বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে চেলসি। একই সঙ্গে লড়াইয়ে আছেন টটেনহ্যামও। ব্রিটিশ সংবাদমাধ্যম দি অ্যাথলেটিকের প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। চলতি ট্রান্সফার উইন্ডোতে মার্টিনেজের ক্লাব ছাড়ার গুঞ্জন নতুন করে জোরালো হয়েছে। এর আগে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের সঙ্গে আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি। 

অ্যাস্টন ভিলাও বসে থাকেনি। তারা ইতোমধ্যে পার্মা থেকে জাপানি গোলরক্ষক জিয়ন সুজুকিকে মূল গোলরক্ষক হিসেবে দলে নিয়ে এসেছে। ফলে মার্টিনেজের প্রতিনিধিরা এখন নতুন ঠিকানার খোঁজে ব্যস্ত। ভবিষ্যৎ পরিষ্কার না হওয়া পর্যন্ত ভিলার মূল দলের বাইরে আলাদাভাবে অনুশীলন করছেন তিনি।

চেলসির আগ্রহের পেছনে রয়েছে তাদের বর্তমান গোলরক্ষক রবার্ট সানচেসের সাম্প্রতিক ফর্ম নিয়ে তৈরি হওয়া অসন্তোষ। প্রিমিয়ার লিগের মৌসুম উদ্বোধনী ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে ২-৩ গোলের জয়ে সানচেস মাঠে ছিলেন। কিন্তু তার ভুলেই দুটি গোল হজম করতে হয়েছে ব্লুজদের। কোচ জাবি আলোনসোর স্কোয়াডে সানচেস ছাড়াও ২১ বছর বয়সী তরুণ মাইক পেন্ডার্স রয়েছেন। স্ত্রাসবুর্গে ধারে খেলে ফেরা এই তরুণ ওই ম্যাচে বদলি বেঞ্চেই ছিলেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর