মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ক্যারিয়ারের সবচেয়ে কঠিন রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১২:১৮ পিএম

শেয়ার করুন:

ক্যারিয়ারের সবচেয়ে কঠিন রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি

ইন্টার মিয়ামির জার্সিতে লিওনেল মেসি এখন এমন এক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে, যা তার দীর্ঘ পেশাদার জীবনে খুব কমই দেখা গেছে। হাজারো সাফল্যের গল্পের মাঝে হঠাৎ করেই জয়হীনতার ধারা তাকে ঘিরে ফেলেছে। আগামী শনিবার সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে ম্যাচটি তাই শুধু দলের জন্য নয়, ব্যক্তিগতভাবে মেসির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সাম্প্রতিক সময়ে মিয়ামির ফর্ম ভালো যায়নি। টরন্টোর বিপক্ষে ২-১ গোলের পরাজয়ের পর দলটি টানা চার ম্যাচ জয়ের স্বাদ পায়নি। এই চার ম্যাচে মেসি নিজে অবশ্য নিষ্ক্রিয় ছিলেন না, দুই গোল ও একটি অ্যাসিস্ট করেছেন। কিন্তু দল জয় পেতে ব্যর্থ হওয়ায় তার ব্যক্তিগত অবদানও পুরোপুরি আলোয় আসেনি।

মেসির ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ জয়হীন ধারা এসেছিল ২০১৩ সালে, বার্সেলোনার সময়ে। তখন টানা পাঁচ ম্যাচ জয়হীন ছিল দলটি চারটি ড্র ও একটি পরাজয়। মন্ট্রিয়েলের বিপক্ষে যদি আবার জয় না আসে, তাহলে সেই পাঁচ ম্যাচের রেকর্ড ছুঁয়ে ফেলবেন আর্জেন্টাইন সুপারস্টার।

২০২৫ সালেও মিয়ামি একবার চার ম্যাচ জয়হীন থাকার অভিজ্ঞতা পেয়েছিল। সেবার দল দ্রুত ঘুরে দাঁড়িয়ে পরের পাঁচ ম্যাচেই জয় তুলে নিয়েছিল। এবারও একই ধরনের প্রত্যাশা রয়েছে। তবে রক্ষণভাগ নিয়ে উদ্বেগ বাড়ছে। মে মাসের পর থেকে মিয়ামি কোনো ম্যাচেই ক্লিন শিট ধরে রাখতে পারেনি, যা দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর