সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১০:১১ এএম

শেয়ার করুন:

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

‎গতকাল বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের আগমন, মাঠ-ড্রেসিংরুম থেকে শুরু করে গ্যালারি ও মিডিয়াবক্স ঘুরে দেখার পর বাংলাদেশের বিপক্ষে খেলার আগ্রহের কথা জানায় ব্রাজিলের প্রতিনিধি দল। 

‎‎ব্রাজিল আগামী ৫ অথবা ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপের ফাইনাল ৩ অক্টোবর। ২৪ সেপ্টেম্বর শুরু টুর্নামেন্টটিতে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। জাতীয় দলের ব্যস্ততা বিবেচনায় বাফুফে তাৎক্ষণিকভাবে ব্রাজিলকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবে গতকাল ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় আসে। বিমানবন্দর থেকে তারা সরাসরি জাতীয় স্টেডিয়ামে যায়। প্রায় পুরো স্টেডিয়াম ঘুরে দেখার পর বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করে তারা। এরপর রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করে।

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারত জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। মূলত এই ম্যাচ খেলার জন্যই ভারতের ফুটবল ফেডারেশন ফিফা আসিয়ান কাপ থেকে নাম সরিয়ে নিয়েছিল। পরে তাদের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ফিফা।

ব্রাজিল ফুটবল দল কখনো বাংলাদেশে আসেনি। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে এসেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর