রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

বিশ্বকাপে আলো ছড়ানো মরক্কোর ফুটবলারকে দলে নিল সিটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপে আলো ছড়ানো মরক্কোর ফুটবলারকে দলে নিল সিটি

মধ্যমাঠের শক্তি বাড়াতে ফ্রান্সের ক্লাব লিল থেকে ১৮ বছর বয়সী মরক্কোর উদীয়মান মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দিকে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। রবিবার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তিতে ট্রান্সফার ফি হিসেবে সিটিকে গুনতে হচ্ছে প্রায় ৮৬ মিলিয়ন পাউন্ড (১১৭ মিলিয়ন মার্কিন ডলার), বাংলাদেশি মুদার‍্য যা ১ হাজার ৪৩১ কোটি টাকার বেশি।

সম্প্রতি বার্সেলোনায় রদ্রিকে বিক্রি করা এবং তিজানি রেইন্ডার্স পাড়ি জমানোর পর ফাঁকা হওয়া মধ্যমাঠে বুয়াদ্দিকে মূল লক্ষ্য বানায় ম্যান সিটি। সাম্প্রতিক বিশ্বকাপে মরক্কোকে কোয়ার্টার ফাইনালে তুলতে দুর্দান্ত ভূমিকা পালন করে নজর কাড়েন এই তরুণ প্রতিভা। বেশ কয়েক সপ্তাহ ধরে লিলের সাথে সমঝোতা আলোচনার পর অবশেষে দুই পক্ষ এই চুক্তিতে সম্মত হয়। শিগগিরই মেডিক্যাল পরীক্ষা শেষ করতে ইংল্যান্ড ভ্রমণ করবেন এই মরক্কান তারকা।

গত মৌসুম শেষে পেপ গার্দিওলা কোচের পদ ছাড়ার পর ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেন এনজো মারেস্কা। নতুন এই ম্যানেজারের অধীনে দল পুনর্গঠনে সেন্ট্রাল মিডফিল্ডকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে ইতোমধ্যেই ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে দলে ভিড়িয়েছে সিটি, যার সাথে এবার যুক্ত হতে যাচ্ছেন বুয়াদ্দি।

এদিকে চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে নিয়েও দীর্ঘদিন আগ্রহ দেখিয়ে আসছিল ম্যান সিটি। তবে ১২০ মিলিয়ন পাউন্ডের চড়া মূল্য নির্ধারণ করা চেলসির দেওয়া চূড়ান্ত সময়সীমার মধ্যে সিদ্ধান্ত না হওয়ায় সেই আলোচনা আর আলোর মুখ দেখেনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর