বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

ইসলাম গ্রহণ নিয়ে নীরবতা ভাঙলেন ব্রাজিল কিংবদন্তি কার্লোস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৯:১৯ এএম

শেয়ার করুন:

ইসলাম গ্রহণ নিয়ে নীরবতা ভাঙলেন ব্রাজিল কিংবদন্তি কার্লোস

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এমন জল্পনা-কল্পনার জবাবে স্পষ্ট করে ব্রাজিল কিংবদন্তি জানিয়েছেন, খবরটি সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, ইসলামের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে, কিন্তু নিজে ধর্ম পরিবর্তন করেননি।

সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতে শাহাদা পাঠ করে কার্লোস ইসলাম গ্রহণ করেছেন। একই সঙ্গে তাঁর বিয়ের অনুষ্ঠানের ইসলামী রীতিতে তোলা কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এসব খবরের জবাবে সৌদি সংবাদমাধ্যম ওকাজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কার্লোস বলেন, “ইসলামের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। স্ত্রীকে নামাজ পড়তে দেখে আমি খুশি হই। কিন্তু আমি ইসলাম গ্রহণ করেছি, এমন গুজব সত্য নয়।”

মরক্কোর ব্যবসায়ী সোহাইলা তাহিরির সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। কার্লোস জানান, অনুষ্ঠানটি একক ধরনের ছিল না। পরিবারের ক্যাথলিক সদস্যদের বিশ্বাস মেনে এক ধরনের আয়োজন করা হয়, আবার স্ত্রী ও তাঁর মুসলিম বন্ধুদের জন্য আলাদা ইসলামী রীতির অনুষ্ঠানও রাখা হয়।

তাঁদের পরিচয়ের গল্পও সাধারণ নয়। ৫৩ বছর বয়সী এই সাবেক লেফট-ব্যাক জানান, ফুটবল-সংক্রান্ত এক ব্যবসায়িক বৈঠকে তাঁদের দেখা হয়। সোহাইলা একজন সফল ব্যবসায়ী। দুই বছর ধরে তাঁদের সম্পর্ক চলছে, যা ব্যক্তিগত ও পেশাগত, দুই ক্ষেত্রেই বিস্তৃত।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর