সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

লিটন-স্মিথের কথার লড়াই, স্টাম্প মাইকে যা শোনা গিয়েছিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

লিটন-স্মিথের কথার লড়াই, স্টাম্প মাইকে যা শোনা গিয়েছিল

ডারউইনে বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ৯ উইকেটের হারের ম্যাচে স্টাম্প মাইকে ধরা পড়েছে স্টিভ স্মিথ ও লিটন দাসের এক চমকপ্রদ বাকযুদ্ধ। ফক্স ক্রিকেটে প্রচারিত এই ঘটনাটি এখন অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের নির্ভীক মনোভাবের এক অনন্য প্রতীক হয়ে উঠেছে।

দ্বিতীয় ইনিংসে স্মিথ যখন অজিদের বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছিলেন, ঠিক তখন তাইজুল ইসলামের লেগ সাইডের একটি বলে ক্যাচের আবেদন তোলেন লিটন দাস। ফিল্ডাররা নিশ্চিত ভেবে রিভিউ নেওয়ার চিন্তা করতেই চড়াও হন স্মিথ।

স্মিথকে বলতে শোনা যায়, “নাও না (রিভিউ)। নাও, নাও। অপচয় করো আরেকটা রিভিউ। যা খুশি করো তোমরা।” স্মিথের এমন বাচালতায় ছেড়ে কথা বলেননি বাংলাদেশ দলের উইকেটকিপার লিটন দাস। বাংলাদেশ রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরপরই পালটা জবাবে তিনি বলেন, “ তুমি ব্যাটিং করো। চুপচাপ শুধু ব্যাটিংয়ে মন দাও।”

লিটনের এমন জবাব শুনে চুপ থাকেননি স্মিথও। তিনি আবার বলেন, “আমি ব্যাটিংই করছি।” লিটন তখন আবার তাগিদ দিয়ে বলেন, “শুধু ব্যাট চালাও।” এরপরও ক্ষান্ত হননি স্মিথ, ছোড়া তীরের মতো উত্তর দেন, “না, আমার যা ইচ্ছা আমি তা-ই করব। আমি যা মন চায় তা করতে পারি।”

তবে শেষ হাসি হেসেছেন লিটন ও তার দলই। ৪৪ রান করে মেহেদী হাসান মিরাজের হাতে সহজ ক্যাচ দিয়ে মাঠ ছাড়তে হয় স্মিথকে।

এই ঘটনা নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্র্যান্ডন জুলিয়ান ফক্স ক্রিকেটের ধারাভাষ্যে বলেন, “আমার মনে হয় বাংলাদেশ লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। সেখানে ছোটখাটো একটি মুখোমুখি সংঘাত হয়েছিল। স্মিথ হয়তো কথার লড়াই দিয়ে খেলায় নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন।”

সাবেক অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ঘটনাটিকে 'বিশ্বাসনাতীত' বলে উল্লেখ করেন। তিনি বলেন, “লিটন দাসের সাথে স্টিভ স্মিথের ওই ঝামেলার পর পুরো ইনিংসে তাদের মুখ আর বন্ধ হয়নি। এটি সত্যিই অসাধারণ ছিল। তারা নিজেদের ওপর বিশ্বাস রেখেছিল এবং জয়ের জন্য ক্ষুধার্ত ছিল।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর