শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের ব্যাপারে যা বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৭:৩৫ পিএম

শেয়ার করুন:

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের ব্যাপারে যা বললেন শান্ত

ডারউইন টেস্টে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে চালকের আসনে অবস্থান করলেও এখনই জয়ের কথা ভেবে হাওয়ায় ভাসতে রাজি নন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচের ফলাফলের দিকে না তাকিয়ে দলীয় প্রক্রিয়া এবং প্রতিটি সেশনের ওপর মনোযোগ ধরে রাখাকেই মূল লক্ষ্য হিসেবে দেখছেন তিনি।

পাঁচ দিন প্রতিদ্বন্দীতাপূর্ণ ক্রিকেট খেলার মানসিকতা নিয়ে মাঠে নামা বাংলাদেশ দল প্রথম তিন দিনেই প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। ফক্স ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে শান্ত বলেন, "আমাদের পরিকল্পনা ছিল অন্তত পাঁচ দিন লড়াই করে খেলা। তবে গত তিন দিনে আমাদের খেলোয়াড়রা যেভাবে নিজেদের চরিত্র তুলে ধরেছে এবং যেভাবে পারফর্ম করেছে, তা সত্যিই অসাধারণ। ছেলেদের এই খেলায় আমি অত্যন্ত আনন্দিত।"

প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর বাংলাদেশ ২২৮ রানের বিশাল প্রথম ইনিংস লিড অর্জন করে। তৃতীয় দিন শেষে অজিদের দ্বিতীয় ইনিংসে ১৬১ রানে ৪ উইকেট তুলে নিয়ে তাদের ওপর চাপ বজায় রেখেছে সফরকারীরা। ইনিংস হার এড়াতে এবং বাংলাদেশকে পুনরায় ব্যাটে পাঠাতে অস্ট্রেলিয়ার এখনো দরকার ৬৭ রান, হাতে রয়েছে ৬টি উইকেট।

সুবিধাজনক অবস্থানে থাকা সত্ত্বেও চূড়ান্ত ফলাফল নিয়ে ভাবছেন না শান্ত। তিনি যোগ করেন, "আমরা ফলাফলের দিকে তাকাচ্ছি না। সেশন ধরে ধরে নিজেদের প্রক্রিয়া অনুসরণ করাই আমাদের মূল কাজ।"

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর