শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

রোনালদো-জর্জিনার বিয়েতে গোপন শর্ত, বিচ্ছেদে লাভ কার!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০১:৫২ পিএম

শেয়ার করুন:

রোনালদো-জর্জিনার বিয়েতে গোপন শর্ত, বিচ্ছেদে লাভ কার!

দীর্ঘ প্রায় এক দশকের সম্পর্কের পর পর্তুগালের কাসকাইসে একান্ত পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। তবে তাঁদের এই বিয়ে ঘিরে গণমাধ্যমে উঠে এসেছে বিশেষ এক আর্থিক সমঝোতা ও সম্পত্তি চুক্তির খবর।

রিপোর্ট অনুযায়ী, পর্তুগালের ‘সেপারেশন অব প্রপার্টি’ (সম্পত্তির পৃথকীকরণ) আইনি কাঠামোর অধীনে রোনালদো ও জর্জিনার বিয়ে নিবন্ধিত হয়েছে। এই আইনের মূল কথা হলো, বিয়ের আগে বা পরে দুইজনের অর্জিত সমস্ত সম্পত্তি ও আয় সম্পূর্ণ যার যার নিজস্ব থাকবে। ফলে আল-নাসর থেকে রোনালদোর ফুটবল বেতন, ব্যবসায়িক বিনিয়োগ ও বিজ্ঞাপন থেকে প্রাপ্ত বিপুল আয় তাঁর নিজের দখলেই থাকছে; অন্যদিকে জর্জিনার অর্জিত সম্পত্তি ও স্পন্সরশিপ আয়ও তাঁর একান্তই নিজস্ব।

তবে পর্তুগিজ গণমাধ্যম ‘টিভি গিয়া’ ও অন্যান্য আন্তর্জাতিক সূত্রের দাবি, এই আইনি ব্যবস্থার বাইরে তাঁদের মধ্যে একটি বিশেষ ব্যক্তিগত চুক্তিও রয়েছে। ওই চুক্তি অনুযায়ী, ভবিষ্যৎ বিচ্ছেদের মতো অপ্রীতিকর ঘটনা ঘটলে জর্জিনা রদ্রিগেজ প্রতি মাসে প্রায় ১ লাখ ইউরো (বা ১ লাখ ১৪ হাজার ডলারের বেশি) আজীবন ভাতা হিসেবে পাবেন। 

একই সঙ্গে মাদ্রিদের লা ফিনকা এলাকায় রোনালদোর প্রায় ৫.৬ মিলিয়ন ডলার মূল্যের বিলাসবহুল প্রাসাদটির মালিকানাও পাবেন তিনি। তবে রোনালদো বা জর্জিনা আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পর্কিত এসব বিস্তারিত তথ্য প্রকাশ্যে বা স্বাধীনভাবে নিশ্চিত করেননি।

উল্লেখ্য, গত ১১ আগস্ট ঘরোয়া এই বিয়ের পর্ব সেরে রোনালদো ইতিমধ্যেই নতুন মৌসুমের প্রস্তুতির জন্য রিয়াদে আল-নাসরের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। ক্যারিয়ারে প্রায় ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করার স্বপ্নের পাশাপাশি সৌদি প্রিমিয়ার লিগের টানা শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছেন ৫ বারের ব্যালন ডি'অর জয়ী এই পর্তুগিজ মহাতারকা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর