শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

দাপুটে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৯:৫৮ এএম

শেয়ার করুন:

দাপুটে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট ম্যাচে বোলিংয়ের পর ব্যাট হাতেও দুর্দান্ত খেলছে বাংলাদেশ। দাপুটে ব্যাটিংয়ে অজিদের বিপক্ষে ডারুইন টেস্টের প্রথম ইনিংসে লিডের দেখাও পেয়েছে টাইগাররা। লাঞ্চের বিরতির আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেকে মাত্র ১৭ রানে পিছিয়ে ছিল সফরকারীরা। মধ্যাহ্নবিরতির পর দলীয় ২০০ রানের সংগ্রহ পেরিয়ে যাওয়ার পাশাপাশি লিডের দেখাও পেয়েছেন নাজমুল শান্তর দল। ২ উইকেটে ২১৯ রানে ব্যাট করছে লাল-সবুজের প্রতিনিধিরা, লিড ২১ রানের। 

দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রান তুলে বাংলাদেশ। শুধু মুমিনুল হকের উইকেট পায় অস্ট্রেলিয়া। দারুণ জমাট ব্যাটিং করছিলেন মুমিনুল। কিন্তু ৪৯ রানে ভেঙেছে তার ধৈর্য। জশ হ্যজলউডকে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। 

৯৫ বলের ইনিংসটির হতাশাজনক সমাপ্তি ঘটে। এর মধ্য দিয়ে দ্বিতীয় উইকেটে মুমিনুল-তানজিদের ১০২ রানের জুটিও ভাঙে। এরপর ক্রিজে তামিমের সঙ্গী হন অধিনায়ক শান্ত। 

তামিমের সঙ্গে জুটি গড়ে দলকে লিড এনে দিয়েছেন শান্ত। দ্বিতীয় সেশনের শুরুতেই লিডের দেখা পায় টাইগাররা। শান্ত-তামিমের জুটিতে ইতোমধ্যেই স্কোরবোর্ডে ওঠেছে ৮৪ রান। তামিম ৯৬ এবং শান্ত ৪৬ রানে ব্যাট করছেন। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর