বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে ফিরছে বাংলাদেশ, দেখা যেতে পারে যেসব রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৬:১৩ পিএম

শেয়ার করুন:

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে ফিরছে বাংলাদেশ, দেখা যেতে পারে যেসব রেকর্ড

দীর্ঘ ২৩ বছরের নীরবতা ভেঙে আগামীকাল অস্ট্রেলিয়ার মাটিতে আবার টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ২০০৩ সালের পর দেশটিতেআর কোনো টেস্ট ম্যাচ খেলেনি টাইগাররা। সেই অপেক্ষার অবসান ঘটছে আগামীকাল বৃহস্পতিবার। ডারউইনের মারারা ক্রিকেটস্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচটি ২২ আগস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিতহবে।

এই সিরিজ শুধু দলগত লড়াইয়ের মঞ্চ নয়, বেশ কয়েকজন ক্রিকেটারের ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার সুযোগও এনে দিয়েছে।বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের সামনে রয়েছে সবচেয়ে বড় অর্জনের হাতছানি। ১০৩ টেস্টে হাজার ৮০৬ রানকরেছেন তিনি। আর মাত্র ১৯৪ রান পেলেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন মুশফিক।তবে অস্ট্রেলিয়ার কঠিন উইকেটে স্বাগতিক পেস আক্রমণের সামনে সেই রান তোলা সহজ হবে না।

অস্ট্রেলিয়ার দিকে তাকালেও রেকর্ডের হিসাব চলছে। সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ এখনো বাংলাদেশের বিপক্ষে কোনো টেস্ট সেঞ্চুরিকরতে পারেননি। ২০১৭ সালের সিরিজে মাত্র ১১৯ রান করেছিলেন তিনি। ঘরের মাঠে এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ পাচ্ছেনস্মিথ। অন্যদিকে পেসার জশ হ্যাজেলউডের ঝুলিতে আছে ২৯৫ উইকেট। আর পাঁচটি নিলেই ৩০০ উইকেটের ক্লাবে ঢুকে যাবেন তিনি।মিচেল স্টার্কেরও লক্ষ্য বড়। তার সংগ্রহ ৪৩১ উইকেট। আর নয়টি পেলে কপিল দেবকে এবং আরও কিছু পেলে ডেল স্টেইনকেও ছাড়িয়েযেতে পারেন তিনি।

ব্যাটিংয়ে আরেক হুমকি ট্রাভিস হেড। ওপেনার হিসেবে খেলতে শুরু করার পর তার স্ট্রাইক রেট ৯১., যা ওপেনারদের মধ্যে সর্বোচ্চ।প্রতি ১০০ বলে গড়ে ১২.৭টি বাউন্ডারি হাঁকানো এই বাঁহাতি ব্যাটারকে শুরুতেই আটকানো বাংলাদেশের বোলারদের জন্য বড় চ্যালেঞ্জহবে।

তবে সিরিজের সবচেয়ে কঠিন পরীক্ষা হয়তো অস্ট্রেলিয়ার পেস আক্রমণ। গত দুই বছরে তাদের পেসাররা প্রতি উইকেটে গড়ে মাত্র২০.৭৫ রান দিয়েছেন। ডানহাতি ব্যাটারদের বিপক্ষে এই গড় আরও কমে ১৯.৫৫- নেমেছে। বাংলাদেশের ব্যাটিং লাইনে ডানহাতিদেরসংখ্যাই বেশি হওয়ায় এই পরিসংখ্যান টাইগারদের জন্য সতর্কবার্তা।

ব্যক্তিগত রেকর্ডের হিসাব যতই থাকুক, বাংলাদেশের জন্য মূল লক্ষ্য হবে অস্ট্রেলিয়ার ভয়ংকর পেস আগ্রাসী ব্যাটিংয়ের সামনেনিজেদের সামর্থ্য প্রমাণ করা। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে ফেরা এই সিরিজ তাই শুধু ইতিহাস ফেরানোর নয়, নিজেদের যোগ্যতাজানান দেওয়ারও বড় সুযোগ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর