বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাবে এবার বাংলাদেশের শমিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০২:১৭ পিএম

শেয়ার করুন:

পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাবে এবার বাংলাদেশের শমিত

বাংলাদেশে নিউইয়র্ক কসমস নামটা শুনলেই অনেকের মনে পড়ে ব্রাজিলের কিংবদন্তি পেলের কথা। সেই ক্লাব এবার হয়তো নতুন পরিচয় পাবে এই দেশে। বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার শমিত সোম চলতি ২০২৬ মৌসুমের দলবদলের পর কিছুটা সময় ফ্রি-এজেন্ট হিসেবে কাটানোর পর নিউ ইয়র্ক কসমসের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ফুটবলের তৃতীয় স্তরে খেলা ঐতিহ্যবাহী এই ক্লাবটিতে চুক্তিবদ্ধ হয়েছেন শমিত। তবে এখন পর্যন্ত খেলোয়াড় কিংবা ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে গত জানুয়ারি মাসে কানাডিয়ান ক্লাব ক্যাভ্যালারি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এই মিডফিল্ডার।

কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্যাভালরি এফসিতে তিন বছর খেলেছেন শমিত। জানুয়ারিতে সেখান থেকে বিদায় নেন তিনি। ক্লাবও ২০২৬ মৌসুম শুরুর আগেই তার চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল। এরপর কিছুদিন ক্লাবহীন অবস্থায় ছিলেন এই ফুটবলার। এখন যুক্তরাষ্ট্রের তৃতীয় স্তরের ক্লাব নিউইয়র্ক কসমসে তার যোগদানের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। তবে শমিত বা ক্লাব কেউই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

নিউইয়র্ক কসমসের অতীত বেশ গৌরবময়। ১৯৭০-এর দশকে পেলে ছাড়াও জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও এই ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন। পেলে ১৯৭৫ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত এখানে খেলেছেন। সেই সময়েই বেকেনবাওয়ারও কসমসে যোগ দেন।

শমিত আগে কানাডার জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন। পরে গত বছর বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। ২০২৫ সালের জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের জার্সিতে তার অভিষেক হয়। প্রায় চার মাস পর হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হারের ম্যাচে তিনি প্রথম আন্তর্জাতিক গোলটি করেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর