বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

অনিশ্চয়তায় ভারতের বাংলাদেশ সফর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ১০:৩৪ এএম

শেয়ার করুন:

অনিশ্চয়তায় ভারতের বাংলাদেশ সফর

ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেটা এখন আরও ঘনীভূত হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) হঠাৎ করেই ঘোষণা দিয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে। এই নতুন সূচি বাংলাদেশের সঙ্গে পরিকল্পিত দ্বিপক্ষীয় সিরিজের সঙ্গে সরাসরি সংঘাত তৈরি করেছে।

এসিবি জানিয়েছে, আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এটাই হবে আফগানিস্তানের হোস্ট করা প্রথম দ্বিপক্ষীয় সিরিজ, যদিও ম্যাচগুলো ভারতের মাটিতেই খেলা হবে। এসিবির প্রধান নির্বাহী নাসিব খান স্টেকহোল্ডারদের কাছে পাঠানো এক চিঠিতে নিশ্চিত করেছেন যে, বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করেই তারিখ ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনা অনুযায়ী, ভারতীয় দল ২৮ আগস্ট বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। সেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা। সংশোধিত সূচিতে ওয়ানডেগুলো ১, ৩ ও ৬ সেপ্টেম্বর এবং টি-টোয়েন্টি ম্যাচ ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর ধরা হয়েছিল। কিন্তু আফগানিস্তানের সিরিজ ঠিক ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ায় দুই সফরের সময়সূচি একেবারেই মেলে না।

ফলে ভারত যদি দুটো সিরিজই খেলতে চায়, তাহলে বাংলাদেশ সফরের সূচিতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। ২০২২ সালের পর ভারত আর বাংলাদেশ সফরে যায়নি। অন্যদিকে বাংলাদেশ শেষবার ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফর করেছিল। এখন আফগানিস্তানের এই ঘোষণা বাংলাদেশ সফরের সম্ভাবনাকে আরও ক্ষীণ করে দিয়েছে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর