মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

পর্তুগালের অধিনায়ক অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার হেনরিকস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৭:৫০ পিএম

শেয়ার করুন:

পর্তুগালের অধিনায়ক অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার হেনরিকস

পর্তুগালকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করানোর লক্ষ্যে দলটির অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মোইজেস হেনরিক্স। মঙ্গলবার নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট পর্তুগাল।

অস্ট্রেলিয়ার হয়ে ৪টি টেস্ট, ১৬টি ওয়ানডে এবং ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার ফিনল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া 'টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার সি' টুর্নামেন্টে পর্তুগালের ১৪ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন। 

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্মস্থান মাদেইরাতে জন্ম নেওয়া হেনরিক্স গত বছর অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন।

১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের গ্রুপ 'বি'-তে পর্তুগালের প্রতিপক্ষ ইসরায়েল, জার্মানি, গ্রিস এবং চেক প্রজাতন্ত্র। গ্রুপের শীর্ষ দলগুলো ফাইনালে মুখোমুখি হবে, যার বিজয়ী দল ইউরোপীয় আঞ্চলিক ফাইনালে স্কটল্যান্ড, জার্সি ও ডেনমার্কের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে। 

পরবর্তীতে সেখান থেকে শীর্ষ দুটি দল ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে নিজেদের জায়গা নিশ্চিত করবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর