অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টপ এন্ড টি-টুয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের এইচপি (হাই পারফরম্যান্স) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ টুর্নামেন্টে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন উইকেটকিপার-ব্যাটসম্যান ইরফান শুক্কুর।
বাংলাদেশের ঘোষিত ১৫ সদস্যের দলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ৭ জন ক্রিকেটার রয়েছেন। এই ৭ জনের মধ্যে তিন সংস্করণেই খেলার অভিজ্ঞতা রয়েছে সাব্বির রহমানের।
আন্তর্জাতিক ক্রিকেটে খেলা বাকি ৬ ক্রিকেটার হলেন: রাকিবুল হাসান, আব্দুল গাফফার, রিপন মণ্ডল, আবু হায়দার, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
এবার নিয়ে তৃতীয় বারের মত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। এর আগের দুই আওসরের একটিতে ফাইনালে খেললেও শিরোপা জিততে পারেনি টাইগার যুবারা।
বাংলাদেশ এইচপি দল:
ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান, জিসান আলম, মেহরব হাসান, সামিউন বাসীর, সাব্বির রহমান, রোহান উদ দৌলা, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার, রিপন মণ্ডল, মোহাম্মদ রুবেল, আবু হায়দার, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।




