সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

‘নরেন্দ্র নামটা ঘেন্না করি’ মোদিকে মুখের ওপরই বললেন ভারতীয় বক্সার!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৭:১১ পিএম

শেয়ার করুন:

‘নরেন্দ্র নামটা ঘেন্না করি’ মোদিকে মুখের ওপরই বললেন ভারতীয় বক্সার!

রিংয়ের ভেতরে যখন দুই প্রতিপক্ষ মুখোমুখি হয়, তখন শুধু কনুই আর মুষ্টির লড়াই হয় না; কখনো কখনো নামেরও লড়াই হয়ে যায়। ঠিক তেমনই এক অদ্ভুত ও হাস্যকর ঘটনা ঘটেছিল ২০১৫ সালে। আর সেই পুরনো গল্পটাই রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে তুলে ধরলেন এক ভারতীয় বক্সার। শুনে উপস্থিত সবাই, এমনকি প্রধানমন্ত্রীও হেসে উঠলেন।

কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করতে ৭ নম্বর লোককল্যাণ মার্গে গিয়েছিলেন মোদি। সেখানেই বক্সার নরেন্দ্র বেরওয়াল ২০১৫ সালের ওয়ার্ল্ড মিলিটারি গেমসের কথা মনে করিয়ে দিলেন। তার প্রথম রাউন্ডের প্রতিপক্ষ ছিলেন এক পাকিস্তানি বক্সার। সেনাকর্তারা স্পষ্ট বলে দিয়েছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে জিততেই হবে। তিনি সেই প্রত্যাশা পূরণ করেন প্রথম রাউন্ডে ৪-১ এবং দ্বিতীয় রাউন্ডে ৩-২ ব্যবধানে জয়।

লড়াই এত তীব্র ছিল যে দুজনের মুখেই কেটে যায়। ম্যাচ শেষে একই গাড়িতে করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই পাকিস্তানি বক্সার হঠাৎ বলেন, “ভাই, একটা কথা বলব?” বেরওয়াল রাজি হলে তিনি বলেন, “২০১৪ সালে আপনারা নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী বানালেন। আমাদের কোচের নাম ছিল নরেন্দ্র রানা। তোমার নামও নরেন্দ্র। এত নরেন্দ্র নাম শুনে আমার এই নামটার প্রতিই ঘেন্না জন্মে গেছে!”

এই কথা শুনে প্রধানমন্ত্রীসহ সবাই হাসিতে ফেটে পড়েন। ওই দিন মোদির বাসভবনে উপস্থিত ছিলেন পিটি উষাসহ কমনওয়েলথ গেমসের পদকজয়ীরা। ভারত এবার ৩৯টি পদক জিতেছে—১৩টি সোনা, ১৭টি রুপো ও ৯টি ব্রোঞ্জ। সবচেয়ে বেশি পদক এসেছে বক্সিং থেকে।

মীরাবাঈ চানু, অস্মিতা দে, সাক্ষী চৌধুরী, নীরজ চোপড়া, লভলিনা বরগোহাঁইসহ অন্যান্য ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তাদের লড়াইয়ের গল্প শুনেছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং ছবিও তুলেছেন। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লেখেন, “যারা খেলবে, তারাই জীবনে সফল হবে।”

পদকজয়ীরাও উচ্ছ্বসিত। বক্সিংয়ে সোনাজয়ী সাক্ষী বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অভিজ্ঞতা অসাধারণ। তিনি মাটির মানুষ। আমাদের অনেক পরামর্শ দিয়েছেন। খুব খুশি হয়েছি।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর