সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

অ্যানফিল্ডে নতুন কোচের অভিষেক ম্যাচেই হারল লিভারপুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৮:৪৯ এএম

শেয়ার করুন:

অ্যানফিল্ডে নতুন কোচের অভিষেক ম্যাচেই হারল লিভারপুল

লিভারপুলের কোচ হিসেবে আন্দোনি আইরাওলার অ্যানফিল্ডে অভিষেক ম্যাচটি মোটেও সুখকর হলো না। রোববার প্রীতি ম্যাচে মনাকোর কাছে ৩-২ ব্যবধানে হেরে গেছে স্বাগতিক অলরেডরা। টানা দ্বিতীয় সপ্তাহে দুই গোলে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে ব্যর্থ হলো ইংলিশ ক্লাবটি।

ম্যাচের শুরুতে অ্যালেক্সান্ডার আইজ্যাক এবং ফ্লোরিয়ান ভির্টজের গোলে দ্রুতই ২-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। তবে গত সপ্তাহে শিকাগোতে লিডস ইউনাইটেডের বিপক্ষে দুই গোলের লিড নিয়ে ৪-২ ব্যবধানে হারার মতো এই ম্যাচেও নিজেদের সুবিধাজনক অবস্থান ধরে রাখতে পারেনি তারা।

অ্যালেকজান্ডার গোলোভিনের নিখুঁত পেনাল্টি এবং মিকা বিয়ারেথের দারুণ গোলে প্রথমার্ধেই সমতায় ফেরে মনাকো। পরবর্তীতে ম্যাচের শেষভাগে প্যারিস ব্রুনারের এক দুর্দান্ত হেডার মনাকোর ৩-২ ব্যবধানের জয় সুনিশ্চিত করে।

ম্যাচের প্রথমার্ধের ব্যর্থতার পর দ্বিতীয় অর্ধে একাদশের ১১ জন খেলোয়াড়কেই বদলে ফেলেন ইরাওলা। এই সুযোগে লিভারপুলের নতুন সাইনিং ভিক্টর মুনোজের অলরেড জার্সিতে অভিষেক ঘটে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর