রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

টেন্ডুলকার নয়, যাকে সর্বকালের সেরা ক্রিকেটার বললেন ব্রেট লি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

টেন্ডুলকার নয়, যাকে সর্বকালের সেরা ক্রিকেটার বললেন ব্রেট লি

শচীন টেন্ডুলকার যে ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটার- তা নিয়ে সন্দেহ প্রকাশ করার মতো মানুষ হাতে গুনে কয়েকজন পাওয়া যাবে। অস্ট্রেলিয়ার পেস বোলিং কিংবদন্তি ব্রেট লি-র কাছেও ব্যাটার হিসেবে টেন্ডুলকারই সবার সেরা। তবে যখন অলরাউন্ড সক্ষমতা ও 'সর্বকালের সেরা ক্রিকেটার' বা 'গোট' নির্বাচনের প্রশ্ন আসে, তখন লি-র চোখে অন্য একজনের নাম সবার ওপরে ভেসে ওঠে। 

লি-র মতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট আইকন জ্যাক ক্যালিস সর্বকালের সেরা ক্রিকেটারের তালিকায় সবার উপরে থাকবেন। সম্প্রতি 'বিয়ার বাইসেপস' পডকাস্টে কথা বলার সময় ব্রেট লি স্বীকার করেন যে, টেন্ডুলকারের চেয়ে ভালো কোনো ব্যাটার খেলাটিতে কখনো আসেননি। কিন্তু যখন একজন ক্রিকেটারের সার্বিক দক্ষতা বিচার করা হয়, তখন কালিসই তালিকার শীর্ষে থাকেন।

ক্যালিসের প্রশংসা করে ব্রেট লি বলেন, "আমি সবসময়ই বলেছি যে আমার মতে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটার হলেন শচীন টেন্ডুলকার। কিন্তু সেরা ক্রিকেটার হলেন জ্যাক ক্যালিস। বিশ্বে তাঁর সংখ্যা ও পরিসংখ্যানই সবচেয়ে সেরা। আপনি যদি তাঁর পরিসংখ্যানের দিকে তাকান, সংখ্যা কখনো মিথ্যা বলে না। তিনি সত্যি অসাধারণ ছিলেন।"

40-493241153-784x441

আন্তর্জাতিক ক্রিকেটে লি এবং ক্যালিস পরষ্পরের কঠোর প্রতিদ্বন্দ্বী হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত সতীর্থ হিসেবে খেলেছেন। পডকাস্টে নাইট রাইডার্স ড্রেসিংরুমের স্মৃতিচারণ করে লি জানান, ব্যাটিংয়ে নামার আগে ক্যালিস কতটা শান্ত ও উদ্বেগহীন থাকতেন।

লি স্মরণ করে বলেন, "সতীর্থ হিসেবে তাঁর পাশে থাকা এবং কোনো ম্যাচের জন্য তাঁর প্রস্তুতি দেখাটা দারুণ ছিল। ব্যাটিংয়ে নামার ঠিক আগে তাঁর হার্টবিট থাকত মিনিটে প্রায় ৩০, তিনি এতটাই কুল ও রিল্যাক্সড থাকতেন। আমি তাঁকে পোশাক ও গিয়ার পরতে দেখতাম, তিনি সবসময় প্রথমে বাঁ পায়ের মোজা পরতেন এবং অন্য মোজাটি মুখে চেপে রাখতেন। প্রতিদিন তিনি একই কাজ করতেন।"

পরিসংখ্যানের দিক থেকেও অলরাউন্ডার হিসেবে ক্যালিসের অর্জন যেকোনো ক্রিকেটারের জন্য স্বপ্নের মতো। টেস্ট ক্রিকেটে তিনি ৫৫.৩৭ গড়ে ৪৫টি শতকসহ ১৩,২৮৯ রান করেছেন এবং বল হাতে ২৯২টি উইকেটের পাশাপাশি ২০০টি ক্যাচ নিয়েছেন। অন্যদিকে ওয়ানডেতে ৪৪.৩৬ গড়ে ১৭টি শতকসহ ১১,৫৭৯ রান করার পাশাপাশি ২৭৩টি উইকেট শিকার করেছেন এই প্রোটিয়া কিংবদন্তি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর