রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

মেসিকে ছাড়া খেলতে নেমে হারল মিয়ামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ১১:৩৫ এএম

শেয়ার করুন:

মেসিকে ছাড়া খেলতে নেমে হারল মিয়ামি

বাবা হোর্হে মেসির প্রয়াণে আর্জেন্টিনায় অবস্থান করায় লিওনেল মেসিকে ছাড়াই লিগস কাপের ম্যাচে মাঠে নামতে হয়েছিল ইন্টার মায়ামিকে। অধিনায়ককে ছাড়া খেলতে নেমে শনিবার রাতে ঘরের মাঠে মেক্সিকান ক্লাব সিএফ মন্টেরির কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়নরা।

৬৮ বছর বয়সে আর্জেন্টিনায় শেষনিশ্বাস ত্যাগ করা হোর্হে মেসির স্মরণে ম্যাচ শুরুর আগে ১ মিনিটের নীরবতা পালন করা হয়। মায়ামি ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, "আমাদের অধিনায়ক লিও এবং পুরো মেসি পরিবারের সাথে আমাদের হৃদয় ও ভালোবাসা রয়েছে।"

ম্যাচের শুরু থেকেই মায়ামিকে এগিয়ে রাখার চেষ্টা করেন মেসির আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো দে পল। ম্যাচের ৩২তম মিনিটে দূরপাল্লার এক দুর্দান্ত শটে গোল করে মায়ামিকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। তবে প্রথমার্ধের সেই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।

বিরতির পরপরই ম্যাচের ৪৭তম মিনিটে বেলজিয়ান স্ট্রাইকার হ্যুগো কাইপার্সের গোলে সমতায় ফেরে সফরকারী মন্টেরি। ম্যাচের একদম শেষভাগে ৯০তম মিনিটে উরুগুয়ান স্ট্রাইকার দিয়েগো রসি দারুণ এক গোল করে মেক্সিকান ক্লাবটির ২-১ ব্যবধানের জয় সুনিশ্চিত করেন।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অ্যাটলেটিকো সান লুইসের বিরুদ্ধে ৪-২ ব্যবধানে জয় পাওয়া ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ আগামী বুধবারে, ক্লাব লিওনের বিপক্ষে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর