রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

আর্জেন্টিনার সেই তারকা ফুটবলারকে ধারে পাঠাল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৯:২২ এএম

শেয়ার করুন:

আর্জেন্টিনার সেই তারকা ফুটবলারকে ধারে পাঠাল রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ থেকে এক মৌসুমের জন্য ধারে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনায় যোগ দিয়েছেন তরুণ আর্জেন্টাইন উইঙ্গার ফ্রাঙ্কো মাস্তানতুওনো। শুক্রবার দুই ক্লাবের পক্ষ থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এই ধারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

২০২৫ সালের জুনে পিএসজিকে পেছনে ফেলে রিভার প্লেট থেকে ছয় বছরের চুক্তিতে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছিলেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে স্পেনে নিজের প্রথম মৌসুমে সুযোগ কাজে লাগাতে কিছুটা ব্যর্থ হন তিনি। 

রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫টি ম্যাচ খেলে তিনি করেন ৩টি গোল। শেষদিকে মূল একাদশে জায়গা হারানোর ফলে আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকেও বাদ পড়েন এই তরুণ।

রিভার প্লেটের হয়ে মাত্র ১৬ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরু করা মাস্তানতুওনো ২০২৫ সালের জুনে আর্জেন্টিনার ইতিহাসে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। ইতালিতে নিজের ফর্ম ফিরিয়ে আনার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই উইঙ্গার জানান, ঐতিহাসিক এক ক্লাবে যোগ দিতে পেরে তিনি বেশ রোমাঞ্চিত।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর