বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

যে ১০ খেলোয়াড়ের দিকে তাকিয়ে ২০৩০-এ হেক্সা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৮:৪১ পিএম

শেয়ার করুন:

১০ যে খেলোয়াড়ের দিকে তাকিয়ে ২০৩০-এ হেক্সা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল

২০২৬ বিশ্বকাপে হতাশা নিয়ে ফিরেছে ব্রাজিল। কিন্তু সেই ব্যর্থতা এখন পেছনে ফেলে ২০৩০ সালের বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছে সেলেসাও। কোচ কার্লো আনচেলত্তি ইতিমধ্যেই দল পুনর্গঠনের কাজে হাত দিয়েছেন। আর এই পুনর্গঠনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ১০ জন তরুণ খেলোয়াড়।

সম্প্রতি এমন ১০ জন উদীয়মান ফুটবলারের নাম তুলে ধরেছে, যাদের বয়স ২৫ বা তার কম। এরা আগেই জাতীয় দলের জার্সি পরেছেন, কিন্তু চোট বা অন্য কোনো কারণে গত বিশ্বকাপে সুযোগ পাননি। আনচেলত্তির নতুন পরিকল্পনায় এরাই হতে পারেন ভবিষ্যতের মূল ভিত্তি।

তালিকার শীর্ষে রয়েছেন ১৯ বছর বয়সী এস্তেভাও। চেলসির এই উইঙ্গার ইতিমধ্যে ব্রাজিলের হয়ে ১১ ম্যাচে ৫ গোল করেছেন। তার পাশাপাশি রয়েছেন ভিতর রেইস (ম্যানচেস্টার সিটি), কাইকি ব্রুনো (কোমো), ওয়েসলি (রোমা), আন্দ্রে সান্তোস (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও পেদ্রো (চেলসি), জোয়াও গোমেস (অ্যাস্টন ভিলা), কাইও জর্জ (ক্রুজেইরো), ভিতর রক (পালমেইরাস) এবং ইগর জেসুস (নটিংহ্যাম ফরেস্ট)।

রক্ষণ থেকে আক্রমণ প্রতিটি বিভাগেই নতুন প্রাণ ফুঁকে দিতে পারেন এরা। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এই নতুন যাত্রা। এরপর অক্টোবরে ভারতের মুখোমুখি হবে ব্রাজিল।

শুধু তাৎক্ষণিক সমাধান নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই এগোচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অপেক্ষা শেষ করতে এবার তরুণদের হাতেই বাজি ধরছেন আনচেলত্তি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর