বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

সমর্থনের বদলে মরক্কোয় বিশ্বকাপ ফাইনাল আয়োজনের প্রস্তাব ইনফান্তিনোর!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ১১:০৯ এএম

শেয়ার করুন:

সমর্থনের বদলে মরক্কোয় বিশ্বকাপ ফাইনাল আয়োজনের প্রস্তাব ইনফান্তিনোর!

২০৩০ বিশ্বকাপ ফাইনাল ম্যাচের ভেন্যু নির্ধারণ নিয়ে বিতর্ক ঘিরে তৈরি হয়েছে বিশ্ব ফুটবলে নতুন আলোড়ন। বৃটিশ প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো আগামী নির্বাচনে নিজের সভাপতি পদ ধরে রাখার রাজনৈতিক সমর্থনের বিনিময়ে মরক্কোর কাসাব্লাঙ্কায় নির্মাণাধীন স্টেডিয়ামে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের গোপন প্রস্তাব দিয়েছেন। তবে ফিফা এই প্রতিবেদনকে পুরোপুরি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে।

দ্য টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ফিফার বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত প্রস্তাব বাতিল হওয়ার পর ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাসহ বেশ কিছু শক্তিশালী ফুটবল সংস্থা ইনফান্তিনোর ওপর অনাস্থা প্রকাশ করে। এ পরিস্থিতিতে আগামী ফিফা নির্বাচনে সমর্থন আদায় করতেই তিনি মরক্কোকে কাসাব্লাঙ্কায় ১ লাখ ১৫ হাজার ধারণক্ষমতাসম্পন্ন হাসান স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের লোভ দেখিয়েছেন বলে অভিযোগ ওঠে।

কাসাব্লাঙ্কায় ফাইনাল যাওয়ার এই গুঞ্জন স্পেনের জন্য বড় ধাক্কা, কারণ তারা মাদ্রিদের সংস্কারকৃত সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামকে ফাইনালের জন্য বিবেচনা করে আসছিল।

তবে প্রতিবেদনটি প্রকাশের পর ফিফা মুখপাত্র এক বিবৃতিতে স্পষ্ট জানান, "ফিফা সভাপতি ২০৩০ বিশ্বকাপ ফাইনাল আয়োজনের বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিয়েছেন বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। যথাসময়ে ফিফা কাউন্সিল আনুষ্ঠানিকভাবে ভেন্যুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।"

মরক্কো, স্পেন ও পর্তুগালের যৌথ আয়োজনে হতে যাওয়া ২০৩০ শতবর্ষী বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি আসলে কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে লড়াই এখন দুই আয়োজক দেশের মধ্যে আরও তুঙ্গে পৌঁছাল।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর