বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

ইমরান খান ও ওয়াসিম আকরামের রেকর্ডে ভাগ বসালেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৯:৫৮ এএম

শেয়ার করুন:

ইমরান খান ও ওয়াসিম আকরামের রেকর্ডে ভাগ বসালেন বাবর আজম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করে পাকিস্তানের সাবেক কিংবদন্তি অধিনায়ক ও অলরাউন্ডার ইমরান খানের রেকর্ডে ভাগ বসিয়েছেন বর্তমান অধিনায়ক বাবর আজম। আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে পাকিস্তানের হয়ে যৌথভাবে সর্বোচ্চ 'প্লেয়ার অব দ্য সিরিজ' বা সিরিজ সেরা খেলোয়াড় হওয়ার বিশ্বরেকর্ড স্পর্শ করলেন তিনি।

শান মাসুদের স্থলাভিষিক্ত হয়ে পুনরায় পাকিস্তান টেস্ট দলের অধিনায়কত্ব পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন ৩১ বছর বয়সী বাবর। চার ইনিংসে ৯৬.৫০ গড়ে ১৯৩ রান সংগ্রহ করে সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক হন তিনি।

সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে চাপের মুখে লড়াই করে ফিফটি হাঁকান বাবর। এরপর দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে তাঁর লড়াকু ৮৮ রানের ওপর ভর করেই পাকিস্তান ৪৩ রানের গুরুত্বপূর্ণ লিড পায়। পরে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩০ বলে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন।

ব্যাট হাতে এমন উজ্জ্বল পারফরম্যান্সের কারণে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভসের (১১১ রান ও ৭ উইকেট) সাথে যৌথভাবে 'প্লেয়ার অব দ্য সিরিজ' নির্বাচিত হন বাবর।

টেস্ট ক্যারিয়ারে এটিই বাবরের প্রথম সিরিজ সেরা পুরস্কার। এর আগে ওডিআইতে ৪টি এবং টি-টোয়েন্টিতে ৫টি সিরিজ সেরার ট্রফি জেতেন তিনি। এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ১০টি সিরিজ সেরার পুরষ্কার নিয়ে কিংবদন্তি ইমরান খান ও ওয়াসিম আকরামের পাশে শীর্ষে বসলেন বাবর আজম।

আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ সিরিজ সেরার তালিকা:
ইমরান খান: ১০টি (টেস্ট: ৮, ওডিআই: ২)

বাবর আজম: ১০টি (টেস্ট: ১, ওডিআই: ৪, টি-টোয়েন্টি: ৫)

ওয়াসিম আকরাম: ১০টি (টেস্ট: ৭, ওডিআই: ৩)

ওয়াকার ইউনুস: ৯টি (টেস্ট: ৫, ওডিআই: ৪)

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর