বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

এসএ টোয়েন্টিতে দল পেলেন রিশাদ হোসেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

শেয়ার করুন:

এসএ টোয়েন্টিতে দল পেলেন রিশাদ হোসেন

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট 'এসএ২০' এর পঞ্চম আসর সামনে রেখে বড় চমক দেখালেন বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন। টুর্নামেন্টের বর্তমান ও তিনবারের চ্যাম্পিয়ন দল সানরাইজার্স ইস্টার্ন কেপ বুধবার তাঁকে বিদেশি খেলোয়াড় হিসেবে সরাসরি দলে নেওয়ার ঘোষণা দিয়েছে।

২৪ বছর বয়সী রিশাদের পাশাপাশি অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শকেও নতুন বিদেশি খেলোয়াড় হিসেবে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আফগানিস্তানের রহস্যময় স্পিনার এএম গজানফারের স্থলাভিষিক্ত করা হয়েছে বাংলাদেশি এই স্পিনারকে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করে বিশ্বমঞ্চে আলোচনায় আসেন রিশাদ। সেই আসরে তিনি ১৪টি উইকেট শিকার করেন, যা আফগান তারকা রশিদ খানের সাথে যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছিল। এর পর থেকেই বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে চাহিদা বাড়ে রিশাদের।

দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার ট্রিস্টান স্টাবসের নেতৃত্বে সানরাইজার্স ইস্টার্ন কেপ তাদের মূল স্কোয়াড ধরে রেখেছে। রিশাদ ও মার্শ ছাড়াও এই শক্তিশালী দলে আছেন মার্কো ইয়ানসেন, আনরিখ নরকিয়া, কুইন্টন ডি কক এবং নিউজিল্যান্ডের ফাস্ট বোলার অ্যাডাম মিলনের মতো তারকারা।

আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএ২০-এর পঞ্চম আসরের জন্য অবশিষ্ট জায়গাগুলো পূরণে আগামী ৭ অক্টোবর একটি মিনি-অকশন অনুষ্ঠিত হবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর