বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ভিনিসিয়ুস কি রিয়াল মাদ্রিদ ছাড়ছেন?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১১:২৭ এএম

শেয়ার করুন:

ভিনিসিয়ুস কি রিয়াল মাদ্রিদ ছাড়ছেন?

রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। ২০২৭ সালে মেয়াদ শেষ হতে যাওয়া চুক্তির নবায়ন নিয়ে স্প্যানিশ ক্লাবটি এবং এই ব্রাজিলিয়ান তারকার এজেন্টদের মধ্যে আলোচনা শুরুর দেড় বছর পরও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। 

বেশ কয়েকটি ক্লাব পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। দ্য অ্যাথলেটিক গত সপ্তাহে জানিয়েছে, আর্সেনাল তাকে দলে ভেড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখছে। আর্সেনাল মালিকপক্ষও এই চুক্তির বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। আক্রমণভাগ শক্তিশালী করতে ভিনিসিয়ুস জুনিয়রই এখন আর্সেনালের প্রধান লক্ষ্য। মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন না করলে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের জন্য আর্সেনালে যাওয়াটা আকর্ষণীয় হতে পারে। তিনি যদি আর্সেনালে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন, তবে ব্যক্তিগত শর্তাবলীতে চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশা করা হচ্ছে।

আর্সেনাল ম্যানেজারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে অবগত এক ব্যক্তি বলেন, "মিকেল আর্তেতা তাকে খুব পছন্দ করেন। সে যদি চুক্তি নবায়ন না করে, তবে আমরা প্রস্তুত আছি।"

মাদ্রিদ এবং ভিনিসিয়ুসের মধ্যে আর্থিক ব্যবধান এখনও বেশ বড়। বিষয়টি চূড়ান্ত করতে আগামী সপ্তাহে দু'পক্ষের মধ্যে আলোচনার কথা রয়েছে। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের ইতোমধ্যেই অবশ্য রিয়ালের অনুশীলনে ফিরেছেন। দলটির নতুন কোচ হোসে মরিনিওর সঙ্গে তাঁর বনিবনাও বেশ ভালো হয়েছে বলেই খবর। 

ভিনিসিয়ুসের সামনে বর্তমানে তিনটি পথ খোলা রয়েছে: মাদ্রিদের সাথে চুক্তির মেয়াদ বাড়ানো, ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ার জন্য আগামী গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করা অথবা এখনই আর্সেনালে যোগ দেওয়া।

চুক্তি নবায়নের জটিলতা
মাদ্রিদ এবং ভিনিসিয়ুস যখন চুক্তি নবায়নের আলোচনা শুরু করেছিল, তখন খুব কম মানুষই ভেবেছিল এটি এত দীর্ঘ একটি নাটকে পরিণত হবে। ২০১৮ সালে ফ্লামেঙ্গো থেকে ৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়ালে যোগ দেওয়ার পর, ২০২২ সালে নতুন শর্তে চুক্তিতে সম্মত হন ভিনিসিয়ুস। ২০২৭ সাল পর্যন্ত সেই চুক্তির মেয়াদ বাড়ানোর কাজটি মসৃণভাবে সম্পন্ন হলেও তা ভবিষ্যতের কিছু ইঙ্গিত দিয়ে রেখেছিল। সেসময় ভিনিসিয়ুস অপেক্ষাকৃত স্বল্প মেয়াদের (২০২৮ বা ২০২৯-এর বদলে ২০২৭) চুক্তি বেছে নিয়েছিলেন, যাতে ভবিষ্যতে নিজেকে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করে আরও ভালো শর্তে চুক্তির জন্য পুনরায় আলোচনা করা যায়।

বেতন ও বোনাস বিতর্ক
সময়ের সাথে সাথে তার বেতন বেড়েছে। ২০২৪ সালে ফিফার দ্য বেস্ট অ্যাওয়ার্ড জয়সহ বিভিন্ন বোনাস পূরণের মাধ্যমে ভিনিসিয়ুস প্রতি মৌসুমে নিট প্রায় ১৮ মিলিয়ন ইউরো আয় করেন। ২০২৫ সালের জানুয়ারিতে রিয়াল প্রতি মৌসুমে প্রায় ২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলেও ভিনিসিয়ুসের পক্ষ তা প্রত্যাখ্যান করে এবং তাদের দেওয়া পাল্টা প্রস্তাবটিও ক্লাব বাতিল করে দেয়।

দ্য অ্যাথলেটিক জানায়, ব্রাজিলিয়ান তারকা মূল বেতন, পারফরম্যান্স বোনাস এবং রিয়ালের ইতিহাসে নজিরবিহীন 'রিনিউয়াল বোনাস' সহ প্রায় ৩০ মিলিয়ন ইউরোর একটি প্যাকেজ দাবি করছিলেন। এই নবায়ন বোনাসটিই দুই পক্ষের মধ্যে মূল বিরোধের কারণ। মাদ্রিদ তাদের বেতন সীমা অতিক্রম করতে নারাজ। অন্যদিকে ভিনিসিয়ুসের দাবি, আয় বাড়ানোর একমাত্র উপায় হলো এই বোনাস। এর পেছনে মূলত সতীর্থ কিলিয়ান এমবাপ্পের সাথে তুলনার বিষয়টি রয়েছে। এমবাপ্পের বেতন প্রায় একই হলেও ২০২৪ সালে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিয়ে সাইনিং বোনাস থেকে তিনি অনেক বেশি আয় করছেন।

আর্সেনালের আগ্রহ ও কৌশল
রিয়াল মাদ্রিদ সবসময় ভিনিসিয়ুসের বোনাসের দাবি মেনে নেওয়ার বিরোধিতা করে আসছে, কারণ এটি ভবিষ্যতে অন্যদের চুক্তিতেও খারাপ প্রভাব ফেলবে। তবে ভিনিসিয়ুস চুক্তির স্বার্থে তার দাবি কিছুটা কমাতে রাজি আছেন। এই দড়ি টানাটানির সুযোগ নিয়ে আর্সেনাল গত কয়েক মাস ধরেই পর্দার আড়ালে কাজ চালিয়ে যাচ্ছে।

আরবি লাইপজিগ থেকে রিয়াল মাদ্রিদের ইয়ান দিওমান্দেকে সই করানোর সম্ভাবনাটিকে আর্সেনাল ইতিবাচক হিসেবে দেখছে। তারা মনে করে, ভিনিসিয়ুস ক্লাব ছাড়লে মাদ্রিদ দিওমান্দেকে বিকল্প হিসেবে ভাবতে পারে। আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বার্টা এরই মধ্যে ভিনিসিয়ুসের শিবিরের সাথে আলোচনা করেছেন। আর্সেনাল তাকে গত মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলের মূল তারকা বানানোর প্রস্তাব দিয়েছে।

মাদ্রিদ বার্ষিক ২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলেও আর্সেনাল তার মতো খেলোয়াড়ের জন্য নিজেদের সাধারণ বেতন কাঠামোর বাইরে গিয়েও অর্থ খরচ করতে প্রস্তুত। সাইন-অন বোনাস এবং ইমেজ রাইটস আর্থিকভাবে বড় ভূমিকা রাখতে পারে। ট্রান্সফার ফির ক্ষেত্রে মাদ্রিদ আগামী গ্রীষ্মে তাকে বিনামূল্যে হারানোর ঝুঁকিতে রয়েছে। আর্সেনাল তার এই চুক্তি পরিস্থিতির সুযোগ নিয়ে একটি কম মূল্যের ট্রান্সফার ফিতে তাকে দলে ভেড়ানোর আশা করছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর