মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

বাংলাদেশকে ‘নিজের বাড়ি' বললেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশকে ‘নিজের বাড়ি' বললেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস

বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা ডিফেন্ডারদের তালিকা করলে রবার্তো কার্লোসের নামটা থাকবে তালিকার উপরের দিকেই। রক্ষণের সেনা হলেও আক্রমণেও সমান তালে দক্ষ ছিলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি ফুটবলার। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতা সহ ক্লাব ক্যারিয়ারেও অসংখ্য শিরোপা জিতেছেন এই সাবেক সেলেসাও ফুটবলার। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে বাংলাদেশকে নিজের বাড়ি হিসেবে উল্লেখ করেছেন এই তারকা। 

ফুটবলের ব্রাজিলকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার গল্প ছড়িয়ে পড়েছে বিশ্বের অনেক দেশেই। সেলেসাও ফুটবল নিয়ে বাংলাদেশিদের এমন ভালোবাসার গল্প সম্পর্কে জানেন সে দেশের ফুটবলাররাও। এবার বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা জানালেন ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসও। 

রবিন মিয়ার ভিডিওতে পর্তুগিজ ভাষায় বলার পর ইংরেজিতে কার্লোস বলেন, ‘বাংলাদেশ ইজ মাই হাউজ, ব্রাজিল-স্পেন-বাংলাদেশ’। 

এর আগে ব্রাজিলের ফুটবলার ব্রুনো গুইমারেসও বাংলাদেশি সমর্থকদের ভালোবাসার কথা তুলে ধরেছিলেন। তিনি জানিয়েছিলেন, বাংলাদেশের সমর্থকদের ভিডিও ফুটবলাররা নিজেদের মধ্যে দেখেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর