রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

সালাহকে দলে টানতে তুর্কি ক্লাবের মোটা অঙ্কের প্রস্তাব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

সালাহকে দলে টানতে তুর্কি ক্লাবের মোটা অঙ্কের প্রস্তাব

মিসরীয় ফুটবল তারকা মোহাম্মদ সালাহ এখন কোনো ক্লাবের হয়ে খেলছেন না। লিভারপুলের সঙ্গে দীর্ঘ সম্পর্ক শেষ করে গত ১ জুলাই থেকে তিনি ফ্রি এজেন্ট। ইউরোপেই থেকে যাওয়ার ইচ্ছা নিয়ে নতুন ঠিকানার খোঁজ চলছে। ঠিক এমন সময়ে তুর্কি সুপার লিগের শীর্ষ ক্লাব ট্রাবজোনস্পোর হঠাৎ করেই বড়সড় প্রস্তাব নিয়ে হাজির হয়েছে।

ট্রাবজোনস্পোর সালাহকে দুই বছরের চুক্তিতে মোট ১ কোটি ৭০ লাখ ইউরো বেতন দিতে রাজি। অর্থাৎ ট্রান্সফার ফি ছাড়াই শুধু বেতন বাবদই এত টাকা। প্রায় এক বছরের মতো চুক্তি বাকি থাকলেও লিভারপুলের সঙ্গে সব হিসাব চুকিয়ে ফেলেছেন সালাহ। ফলে নতুন ক্লাবকে কোনো ট্রান্সফার ফি দিতে হবে না।

এর আগে বেসিকতাসও সালাহর সঙ্গে ব্যক্তিগত সমঝোতায় পৌঁছেছিল বলে জানিয়েছিল। এক বছরের জন্য ১০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দিয়েছিল তারা। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী ট্রাবজোনস্পোর আরও বেশি টাকা দিয়ে সেই দৌড়ে এগিয়ে গেছে। তারা বেসিকতাসের চেয়ে ৭০ লাখ ইউরো বেশি দিতে প্রস্তুত।

সালাহ লিভারপুলে নয় বছর কাটিয়েছেন। ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম নায়ক তিনি। এখন পরিবারের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে ধারণা করা হচ্ছে। তুর্কি লিগে এমন বড় নাম নিয়ে আসার চেষ্টা ট্রাবজোনস্পোরের পক্ষ থেকে স্পষ্ট। সালাহ রাজি হলে তুর্কি ফুটবলে নতুন আলোড়ন তৈরি হবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর