শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

ভারতের বাংলাদেশ সফর নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ চান তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৫ পিএম

শেয়ার করুন:

ভারতের বাংলাদেশ সফর নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ চান তামিম

আগামী সেপ্টেম্বরে ভারতের ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিশ্চিত করতে এবং ভারতীয় পক্ষকে আশ্বস্ত করতে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের কার্যালয়ে তাঁর সাথে সাক্ষাৎ করে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা শুরুর অনুরোধ জানান।

বিসিবি প্রেসিডেন্টের সাথে এই গুরুত্বপূর্ণ বৈঠকে বোর্ডের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিমও উপস্থিত ছিলেন। ক্রিকবাজকে তামিম ইকবাল বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত আলোচনা নিয়ে কিছু মন্তব্য করেননি। ভারতে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক সবুজ সংকেত না পাওয়ায় বিষয়টি কূটনৈতিক পর্যায়ে সমাধান করতে চেয়েছে বিসিবি।

প্রথমে ২০২৪ সালে নির্ধারিত থাকা এই হোম সিরিজটি বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালেও দুই বোর্ডের টানাপোড়েনে সফরটি ঝুলে থাকে। তবে সাম্প্রতিক ভূ-রাজনৈতিক কিছু ইতিবাচক পরিবর্তনের পর সিরিজটি মাঠে গড়ানোর নতুন আশা দেখছে বিসিবি।

কূটনৈতিক পর্যায়ে বরফ গলার ইঙ্গিত পাওয়া গেছে সম্প্রতি, যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানান। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানও ভারতের নতুন রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে দুদেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিয়েছেন।

ক্রিকেট বোর্ড সূত্রের খবর, এই সিরিজ নিশ্চিত না হওয়া পর্যন্ত মিডিয়া স্বত্ব সংক্রান্ত চূড়ান্ত ইওআই আহ্বান আটকে রাখা হয়েছে। ভারত সিরিজের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলেই এ সংক্রান্ত বাণিজ্যিক সিদ্ধান্তগুলো দ্রুত চূড়ান্ত করবে বিসিবি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর