শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

২০২৭ বিশ্বকাপের ১২ আয়োজক শহর চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ১১:২৯ এএম

শেয়ার করুন:

২০২৭ বিশ্বকাপের ১২ আয়োজক শহর চূড়ান্ত

দীর্ঘ ২৪ বছর পর আবারও আফ্রিকান মহাদেশে ফিরছে পুরুষদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আনুষ্ঠানিকভাবে এই মেগা ইভেন্টের জন্য ১২টি আয়োজক শহরের নাম ঘোষণা করেছে।

সর্বশেষ ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া যৌথভাবে ওডিআই বিশ্বকাপ আয়োজন করেছিল। ২০২৭ সালের টুর্নামেন্টটি আগামী ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। মোট ৫৪টি ম্যাচের মূল অংশ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। বাকি ম্যাচগুলো জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ভাগ হয়ে যাবে।

দক্ষিণ আফ্রিকার ৮ শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের খেলা। সেগুলো হল : জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, কেবেহা, কুগোম্পো সিটি, কেপটাউন, পার্ল এবং ব্লুমফন্টেইন। জিম্বাবুয়ের ৩টি শহর হবে বিশ্বকাপের আয়োজক। সেগুলো : হারারে, বুলাওয়েও এবং ভিক্টোরিয়া ফলস। এই তিন ভেন্যুতে ৭ থেকে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া নামিবিয়ার ১টি শহরে উইন্ডহুকে হবে খেলা। এই শহরের ভেন্যুতে অন্তত ৩টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, নামিবিয়া এই প্রথম কোনো সিনিয়র আইসিসি মেগা ইভেন্ট একক/যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে। টুর্নামেন্টের মহারণ বা ফাইনাল ম্যাচটি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বিখ্যাত ওয়ান্ডারার্স অথবা কেপটাউনের নিউল্যান্ডস এ অনুষ্ঠিত হবে।

আইসিসির প্রাথমিক ভেন্যু তালিকার বাইরে একমাত্র নতুন সংযোজন হলো জিম্বাবুয়ের পর্যটন শহর ভিক্টোরিয়া ফলস। সেখানে ১০,০০০ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন একটি নতুন স্টেডিয়াম তৈরির কাজ চলছে। এ বছরের শেষের দিকে স্টেডিয়ামটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে এবং ২০২৭ সালের প্রথম প্রান্তিকে আন্তর্জাতিক ম্যাচের জন্য এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে।

মূল টুর্নামেন্টের আগে ওয়ার্ম-আপ ম্যাচগুলোর জন্য দক্ষিণ আফ্রিকার বেনোনি এবং পচেফস্ট্রুম-কে নির্ধারণ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় তাদের ঘরোয়া লিগ এসএ২০ চলাকালীন ছয়টি মূল স্টেডিয়াম ব্যস্ত থাকবে। তাই আগামী বছরের শুরুতে নামিবিয়ার সাথে যৌথভাবে হতে যাওয়া ওডিআই বিশ্বকাপ কোয়ালিফায়ার রাউন্ডের ম্যাচগুলোও এই বেনোনি ও পচেফস্ট্রুমেই আয়োজিত হতে পারে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর