বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

বিশ্বকাপ কেনার পরিকল্পনা; ট্রাম্পের আত্মীয় কে এই জশুয়া?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০২:০০ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপ কেনার পরিকল্পনা; ট্রাম্পের আত্মীয় কে এই জশুয়া?

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি নতুন প্রস্তাব ঘিরে ফুটবল বিশ্বে ও বিভিন্ন ফুটবল নিয়ন্ত্রক সংস্থার মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। প্রস্তাবটি হলো- বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের অংশীদারত্ব বা শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা। ইউরোপীয় ফুটবলের শাসক সংস্থা উয়েফা এবং সাধারণ সমর্থকরা এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন। তাঁদের মতে, এর ফলে খেলার মূল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত বাণিজ্যিক চাপ তৈরি হতে পারে।

তবে ফিফা যদি এই পরিকল্পনা নিয়ে এগিয়ে যায়, তবে ট্রাম্প প্রশাসনের সাথে সম্পৃক্ত একজন বিলিয়নিয়ার ব্যবসায়ী জোশুয়া কুশনার এই আলোচনার নেতৃত্ব দিতে পারেন বলে জানা গেছে। জোশুয়া কুশনার, যার ভাই জ্যারেড কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্পকে বিয়ে করেছেন। এই জশুয়াই ফিফার ইভেন্টগুলোতে বেসরকারি বিনিয়োগ সহজতর করার প্রক্রিয়ায় মূল ভূমিকা পালন করতে পারেন।

নিউ জার্সির লিভিংস্টনে জন্মগ্রহণকারী জোশুয়া কুশনার জেরুজালেম ও বেইত শেমেশের একটি আধুনিক অর্থোডক্স ইয়েশিভা ‘ইয়েশিভাত রেইশিত’-এ পড়াশোনা করেন। এরপর তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে সরকার বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে এক বছর গোল্ডম্যান স্যাকসে কাজ করার পর ২০১১ সালে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ সম্পন্ন করেন।

স্নাতক শ্রেণীতে পড়ার সময়ই কুশনার ‘ভোস্তু’  নামে একটি সোশ্যাল নেটওয়ার্ক সহ-প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে ব্রাজিলের একটি গেমিং প্ল্যাটফর্মে পরিণত হয়। আর হার্ভার্ড বিজনেস স্কুলের ছাত্র থাকা অবস্থায় তিনি প্রতিষ্ঠা করেন ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ‘থ্রাইভ ক্যাপিটাল’, যার মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হন।

থ্রাইভ ক্যাপিটাল ওপেনএআই, গিটহাব, ইনস্টাগ্রামও স্পটিফাই এর মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে বিনিয়োগ করে বিপুল মুনাফা অর্জন করেছে। এছাড়া ইসরায়েলি সাইবার সিকিউরিটি স্টার্টআপ ‘উইজ’, ‘মেলিও’ ও ‘লেমনেড’ এও তাদের বিনিয়োগ রয়েছে।

বর্তমানে ৫.২ বিলিয়ন ডলার নিট সম্পদের মালিক হয়ে জোশুয়া কুশনার তাঁর পরিবারের সবচেয়ে ধনী সদস্যে পরিণত হয়েছেন। অন্যদিকে, বর্তমানে যুক্তরাষ্ট্রের শান্তিরক্ষা বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্বরত তাঁর ভাই জ্যারেড কুশনারের সম্পদের পরিমাণ ১ বিলিয়ন ডলারের কিছু বেশি।

তাঁদের পিতা-মাতা চার্লস ও সেরিল কুশনার (নি স্ট্যাডমাউয়ার)-এর সম্পদের পরিমাণ ৩.২ বিলিয়ন ডলার, যা রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ‘কুশনার কোম্পানিজ’-এর ২০ শতাংশ শেয়ার থেকে অর্জিত। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির বাকি ৮০ শতাংশ শেয়ার চার সন্তান- জ্যারেড, জোশুয়া, নিকোল ও ডারার মধ্যে সমানভাবে বিভক্ত।

চার্লস কুশনার হলেন ইহুদি হোলোকস্ট সারভাইভার জোসেফ বারকোভিচ ও রে কুশনারের সন্তান। তারা দুজনেই পূর্ব পোল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৯ সালে ইউএসএসআর থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। রিয়েল এস্টেট ব্যবসায়ী চার্লস পরবর্তীতে মার্কিন অ্যাটর্নি ছিলেন এবং বর্তমানে ফ্রান্স ও মোনাকোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ২০০৫ সালে অবৈধ নির্বাচনী তহবিল, কর ফাঁকি এবং সাক্ষী প্রভাবিত করার মতো ১৮টি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁর আইনি লাইসেন্স বাতিল করা হয়।

সাক্ষী প্রভাবিত করার ঘটনাটিতে তিনি তাঁর ভগ্নিপতি উইলিয়াম শুল্ডারকে একটি হোটেল রুমে প্রলুব্ধ করার জন্য এক নারীকে নিযুক্ত করেন এবং তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত গোপনে রেকর্ড করে সেই টেপ নিজের বোনের কাছে পাঠান (যা উইলিয়াম শুল্ডার ফেডারেল কর্তৃপক্ষের কাছে তথ্য দেওয়ার প্রেক্ষিতে ঘটেছিল)। পরবর্তীতে ২০২০ সালে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে ক্ষমা করে দেন। সম্প্রতি ২০২৫ সালে ফ্রান্সে অ্যান্টিসেমিটিজম মোকাবেলার তীব্র সমালোচনা করায় ফরাসি সরকার তাঁকে তলব করে।

জোশুয়া কুশনার বিয়ে করেছেন মিডিয়া এক্সিকিউটিভ, উদ্যোক্তা ও সাবেক সুপারমডেল কার্লি ক্লোসকে, যিনি তাঁদের বিয়ের আগে ইহুদি ধর্মে ধর্মান্তরিত হন। ক্লোস বর্তমানে ‘বেডফোর্ড মিডিয়া পোর্টফোলিও’-এর চেয়ারপারসন এবং ‘আই-ডি ম্যাগাজিন’ এর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ‘লাইফ ম্যাগাজিন’ ও ‘ডব্লিউ ম্যাগাজিন’ পরিচালনা করেন।

তবে জানা যায়, কার্লির সঙ্গে জোশুয়ার এই বিয়েতে প্রথমে তাঁর বাবা ও ভাইয়ের অসন্তোষ ছিল। কার্লি তৎকালীন সময়ে ইহুদি না থাকায় চার্লস মনে করেছিলেন তিনি ‘সঠিক ব্যক্তি’ নন।

ট্রাম্প পরিবারের সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকা সত্ত্বেও জোশুয়া ও কার্লি দুজনই নথিভুক্ত ডেমোক্র্যাট সমর্থক। কুশনার ২০২৪ সালে ‘গ্রোথ ডেমোক্র্যাটস পিএসি’-তে ২৫০,০০০ ডলার অনুদান দেন। এছাড়া তিনি ও কার্লি ‘মার্চ ফর আওয়ার লাইভস’ বন্দুক নিয়ন্ত্রণ র‍্যালিতে ৫০,০০০ ডলার দান করেছিলেন এবং ২০১৭ সালের জানুয়ারিতে ট্রাম্প-বিরোধী ‘উইমেনস মার্চ’-এও তাঁকে দেখা গিয়েছিল।

অন্যদিকে জোশুয়া কুশনার ইসরায়েলের একজন দৃঢ় সমর্থক। ইয়েশিভাতে পড়াশোনা ছাড়াও তিনি ক্লোসকে নিয়ে ইসরায়েল সফর করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর যুক্তরাষ্ট্রে ইসরায়েল সম্পর্কিত জনমত ও বয়ান পরিবর্তনের উদ্দেশ্যে গঠিত মার্কিন বিলিয়নিয়ার ও ব্যবসায়ীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও তিনি সক্রিয় ছিলেন বলে জানা যায়। বর্তমানে এই দম্পতি নিউ ইয়র্ক, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ায় একাধিক বাসস্থানের মালিক।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর