বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

‘নতুন ব্রাজিল’ গড়ার পরিকল্পনা জানালেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

‘নতুন ব্রাজিল’ গড়ার পরিকল্পনা জানালেন আনচেলত্তি

বিশ্বকাপ থেকে আগাম বিদায়ের পর প্রথমবারের মতো ব্রাজিলে ফিরেছেন কার্লো আনচেলত্তি। নতুন চক্রের দিকে চোখ রেখে সিবিএফের সদর দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তিনি।

রিও ডি জেনিরোয় অনুষ্ঠিত এই বৈঠকে আনচেলত্তি তার কোচিং স্টাফ ও জাতীয় দলের কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত ছিলেন জেনারেল কোঅর্ডিনেটর রদ্রিগো কায়েতানো, টেকনিক্যাল কোঅর্ডিনেটর হুয়ান সান্তোস, ফিটনেস কোঅর্ডিনেটর ক্রিস্তিয়ানো নুনেসসহ পারফরম্যান্স বিশ্লেষক ও ফিজিওলজিস্টরা।

বৈঠক শেষে আনচেলত্তি স্পষ্ট করে জানিয়েছেন, ব্রাজিল দলে বড় ধরনের পরিবর্তন আসছে। তবে তিনি হঠাৎ করে সব অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দিতে চান না। 

তিনি বলেন, “আমরা তরুণ খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে একটি নতুন দল গড়ে তুলব।” একইসঙ্গে তিনি যোগ করেন, যারা গত বিশ্বকাপে দলের সঙ্গে ছিলেন এবং এখনও জাতীয় দলে অবদান রাখার সামর্থ্য আছে, তাদের পুরোপুরি বাদ দেওয়া হবে না।

জাতীয় দল বিভাগের জেনারেল কোঅর্ডিনেটর রদ্রিগো কায়েতানো এই বৈঠককে নতুন অধ্যায়ের সূচনা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আসন্ন বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকায় দেশকে গর্বিত করার জন্য সবাই মিলে কঠোর পরিশ্রম করবেন।

নরওয়ের কাছে হারের পর নেইমার জাতীয় দল থেকে বিদায় নিয়েছেন। এখন দেখার বিষয়, আনচেলত্তির নতুন পরিকল্পনায় তরুণদের নিয়ে কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারে ব্রাজিল।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর