বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

অস্ট্রেলিয়া সিরিজে লিটন-শরিফুলের খেলা নিয়েও অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

অস্ট্রেলিয়া সিরিজে লিটন-শরিফুলের খেলা নিয়েও অনিশ্চয়তা

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশ শিবিরে ইনজুরির বড় ধাক্কা। পেশির চোটে পড়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেই পুরোপুরি ছিটকে গেছেন গতিদানব নাহিদ রানা। একই সাথে প্রথম টেস্টে উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস ও বাঁহাতি পেসার শরিফুল ইসলামের খেলা নিয়েও দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা।

চলতি মাসের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিং করার সময় বাম পাশে চোট পান নাহিদ রানা। স্ক্যান রিপোর্টে তাঁর 'গ্রেড-২ সাইড স্ট্রেইন' ধরা পড়ে। বিসিবি শনিবার নিশ্চিত করে জানিয়েছেন যে, সুস্থ হতে অন্তত ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগবে, যার ফলে অস্ট্রেলিয়া সফরে যাওয়া হচ্ছে না তাঁর।

প্রথম টেস্টের একাদশে লিটন দাস ও শরিফুল ইসলামকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। বাম পায়ের কাফ ইনজুরির কারণে সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করেছেন তিনি। ২৮ জুলাই থেকে রানিং ও কন্ডিশনিং শুরু করবেন। আগামী ১৩ আগস্ট ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন তিনি।

এছাড়া জিম্বাবুয়ে সফরেই 'গ্রেড-১ হামস্ট্রিং' ইনজুরিতে পড়েছিলেন শরিফুল। ২৯ জুলাই থেকে পুনরায় বোলিং শুরু করবেন এবং ১২ আগস্ট দেবেন ফিটনেস টেস্ট। মেডিকেল ক্লিয়ারেন্স পেলে তাঁকে দ্বিতীয় টেস্টে বিবেচনা করা হবে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে ডারউইনে ১৩ থেকে ১৭ আগস্ট। এরপর আগামী ২২ থেকে ২৬ আগস্ট ম্যাকাইতে আয়োজিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর