বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল। পেশির ইনজুরির কারণে আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে পুরোপুরি ছিটকে গেছেন ২৩ বছর বয়সী গতিদানব নাহিদ রানা।

বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিং করার সময় শরীরের বাম পাশে চোট পান নাহিদ। ২.৩ ওভার বোলিং করে ১৫ রানে ১ উইকেট নেওয়ার পর ব্যথার কারণে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। অথচ সিরিজের প্রথম ম্যাচেই নিজের ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি বোলিং ফিগার অর্জন করে দারুণ ফর্মে ছিলেন এই তরুণ পেসার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সূত্রে জানা গেছে, স্ক্যান রিপোর্টে তাঁর পেশিতে ‘গ্রেড-২ টিয়ার’ ধরা পড়েছে। ফলে অন্তত ৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। এক মাস পূর্ণ বিশ্রামে থাকার পর শুরু হবে তাঁর পুনর্বাসন প্রক্রিয়া।

অস্ট্রেলিয়া সিরিজের আগে কেবল নাহিদ রানা নন, চিন্তার ভাঁজ ফেলেছে আরেক পেসার শরিফুল ইসলামের চোটও। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সিরিজের প্রথম টেস্টে শরিফুলের খেলা নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা।

তবে স্বস্তির খবর হলো, ইনজুরিতে থাকা টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর