বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জার্মানির কোচের দায়িত্ব নিলেন ক্লপ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

জার্মানির কোচের দায়িত্ব নিলেন ক্লপ

হুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগের পর চার বছরের চুক্তিতে জার্মানি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক লিভারপুল মাস্টারমাইন্ড ইয়ুরগেন ক্লপ। তবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে স্পষ্ট ও কড়া হুঁশিয়ারি দিয়েছেন ৫৯ বছর বয়সী এই জার্মান কোচ- পরিবারের ব্যক্তিগত জীবন ও গোপনীয়তায় হস্তক্ষেপ করা হলে তিনি কোচের পদ ছেড়ে দেবেন।

প্রথম সংবাদ সম্মেলনেই নিজের নীতি ও শর্তের কথা পরিষ্কার করে ক্লপ বলেন, "আপনারা যদি খারাপ আচরণ করেন এবং আমার পরিবারকে শান্তিতে থাকতে না দেন, তবে আমি চলে যাব- একদম ঘুরে দাঁড়িয়ে হাঁটা দেব। আমি জানি এমন কিছু দেশ আছে যেখানে জাতীয় দলের কোচদের আরও খারাপ আচরণ সইতে হয়। আমি এই কাজটিকে ভালোবাসি, তবে প্রয়োজন মনে করলে যেকোনো সময় ইস্তফা দিতে আমি প্রস্তুত।"

২০২৪ সালের গ্রীষ্মে ৯ বছরের সফল লিভারপুল অধ্যায় শেষে "শক্তি ফুরিয়ে যাওয়ার" কারণ দেখিয়ে বিশ্রাম নিয়েছিলেন ক্লপ। আন্তর্জাতিক ফুটবলে এটাই তাঁর প্রথম কোচিং অভিজ্ঞতা। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের সাথে চুক্তিবদ্ধ হওয়া ক্লপ বলেন, "জার্মানি জাতীয় দলের পর আমার আর কোনো 'ক্যারিয়ার' থাকবে না। কোচ হিসেবে এটিই আমার ফুটবল ক্যারিয়ারের চূড়ান্ত শিখর বা সর্বোচ্চ পর্যায়। আমার যা কিছু আছে, আমি সবটুকু উজাড় করে দেব।"

তিনি আরও যোগ করেন, "গত কয়েকদিন যেন নিজের জীবনের কোনো সিনেমার মতো মনে হচ্ছিল। বহু বছর ধরে আমার পক্ষে এই দায়িত্ব নেওয়ার কথা ভাবাই অসম্ভব ছিল। তবে সময় যত গড়িয়েছে, এটা স্পষ্ট হচ্ছিল যে আজ হোক বা কাল আমাকে এই দায়িত্বের জন্য বলা হবে। আমার মনে হয়, ফেরার এটাই সঠিক সময়।"

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ পর্ব থেকে প্যারাগুয়ের কাছে হেরে অপ্রত্যাশিতভাবে জার্মানি বিদায় নেওয়ার পরেই ইস্তফা দেন তৎকালীন কোচ জুলিয়ান নাগেলসম্যান। তাঁর স্থলাভিষিক্ত হওয়া ক্লপের প্রথম পরীক্ষা শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর, নেশনস লিগের গ্রুপ পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার মাধ্যমে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর