বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

স্পেন নাকি আর্জেন্টিনা? কোন পক্ষ নিলেন নিউইয়র্কের মেয়র মামদানি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

স্পেন নাকি আর্জেন্টিনা? কোন পক্ষ নিলেন নিউইয়র্কের মেয়র মামদানি

বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন না আর্জেন্টিনা কোন দলের পক্ষ নেবেন? এই প্রশ্নের সামনে হাসতে হাসতে পিছিয়ে গেলেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বললেন, যে দলের হয়েই তিনি গলা ফাটিয়েছেন, সেই দলই বিদায় নিয়েছে। তাই এবার কাউকে ‘অপয়া’ সমর্থন দিতে চান না তিনি।

সিটি হলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেয়র মামদানি এই রসিকতায় সবাইকে মাতিয়ে দেন। রোববারের ঐতিহাসিক ফাইনাল নিয়ে উত্তেজনা চরমে থাকলেও তিনি কোনো একটি দলকে বেছে নিতে একদম রাজি হলেন না। হাসিমুখে বললেন, “যার নামই নেব, মনে হয় সেই দল হেরে যাবে। তাই কাউকে বিপদে ফেলতে চাই না।”

তবে ফুটবলের এই টুর্নামেন্টের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মামদানি। তিনি বলেন, এবারের বিশ্বকাপ দারুণ উপভোগ্য হয়েছে। বিশেষ করে রোববারের ফাইনালে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল আর আর্জেন্টিনার লিওনেল মেসির লড়াই দেখার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

কথায় কথায় মেয়র উল্লেখ করেন সেই ভাইরাল ছবিটির কথা, যেখানে ছোট্ট লামিন ইয়ামালকে গোসল করাতে দেখা যায় মেসিকে। প্রথম দেখায় তিনি ভেবেছিলেন ছবিটি এআই দিয়ে তৈরি। পরে জানতে পেরে অবাক হয়েছেন যে, ছবিটি একদম আসল। বছরের পর বছর আগের সেই মুহূর্ত আজ ফাইনালে দুই তারকাকে একে অপরের বিপক্ষে দাঁড় করিয়েছে। মামদানি বলেন, “সময়ের এই চমৎকার চক্রটা সত্যিই দারুণ।”

শেষ পর্যন্ত কোনো দলের পক্ষ না নিয়ে চতুর রাজনীতিকের মতো হেসে মেয়র বললেন, তিনি শুধু একটা অসাধারণ ম্যাচ উপভোগ করতে চান। ফল যাই হোক, ফুটবলপ্রেমীরা যেন দুর্দান্ত একটা ফাইনাল দেখতে পান।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর