সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সেমিতে উঠার পর ইংল্যান্ডের সেই গোল নিয়ে বিতর্ক চরমে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ০৬:৫৫ এএম

শেয়ার করুন:

সেমিতে উঠার পর ইংল্যান্ডের সেই গোল নিয়ে বিতর্ক চরমে

মায়ামি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের চরম নাটকীয়তা ও উত্তেজনায় ঠাসা ম্যাচে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। আর থ্রি লায়ন্সদের এই শেষ চারে তোলার সম্পূর্ণ কৃতিত্ব দলের রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহামের। নরওয়ের এগিয়ে যাওয়ার পর একাই জোড়া গোল করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই ইংলিশ তারকা।

ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। তবে প্রথম ধাক্কাটি খায় ইংল্যান্ডই। ম্যাচের ৩৬তম মিনিটে আন্দ্রেয়াস শিয়েলডেরাপের এক বুলেট গতির শট দূরের পোস্টে লেগে জালের ঠিকানা খুঁজে নিলে উল্লাসে মেতে ওঠে নরওয়ে। 

১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে যখন প্রথমার্ধ শেষ করার অপেক্ষায় ইংল্যান্ড, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হন জুড বেলিংহাম। প্রথমার্ধের যোগ করা সময়ে ডি-বক্সের ভেতর দারুণভাবে ঢুকে দুই ডিফেন্ডারকে পরাস্ত করে নিখুঁত শটে সমতা ফেরান তিনি (১-১)। আর ইংলিশদের সমতায় ফেরানো বেলিংহামের এই গোল নিয়েই বিতর্ক চরমে ওঠেছে। 

উল্লেখ্য, নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও জাদুকরী ভূমিকা রাখেন বেলিংহাম। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে একটি আক্রমণের সূত্র ধরে নরওয়ের গোলরক্ষক প্রথম শটটি প্রতিহত করলেও, ফিরতি বলে বাজপাখির মতো ছোঁ মেরে বল জালে জড়ান বেলিংহাম। আর এই গোলের ওপর ভর করেই সেমিফাইনালের টিকিট কাটে টমাস টুখেলের দল।

এদিকে ইংল্যান্ডের প্রথম গোলটি বাতিল করা উচিত ছিল মত দিয়েছে নরওয়ে। এমনকি সামাজিক মাধ্যমেও অনেক ফুটবলপ্রেমী একই দাবি জানিয়েছে। গোলকিপার নিলান্ডের নেওয়া গোলকিকটি ওপরে থাকা স্কাইক্যামের তারে লেগেছিল বলে দাবি করে নরওয়ে। তাদের বিশ্বাস, সেখান থেকে বল নিচে নেমে আসে এলিয়ট অ্যান্ডারসনের কাছে। অ্যান্ডারসন বল দেন অ্যান্থনি গর্ডনকে, আর গর্ডনের পাস থেকে বক্সে ঢুকে গোল করে সমতা ফেরান বেলিংহাম। 

এদিকে ইংল্যান্ড সসেমিফাইনালে জায়গা নিশ্চিত করলেই সামাজিক মাধ্যমে বেলিংহামের সেই গোল নিয়ে পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন সমর্থকরা। অনেকের দাবি বলটি স্পাইক্যামের তারে লেগে দিক পরিবর্তন করে। অনেকে আবার ফিফার কানেক্টেড বল টেকনোলোজি দেখিয়ে দাবি করেছেন, বল আসলে তারে লাগেনি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর