রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

আবেদনময়ী পোশাকে বিশ্বকাপ জয় উদযাপন, ভাইরাল মেক্সিকোর মেয়র ( ভিডিও)

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০৮:২৭ পিএম

শেয়ার করুন:

আবেদনময়ী পোশাকে বিশ্বকাপ জয় উদযাপন করে ভাইরাল মেক্সিকোর মেয়র

ফুটবল খেলা ও পপ কালচারের এক দারুণ মেলবন্ধনে মেক্সিকোর বিশ্বকাপ উন্মাদনা এখন তুঙ্গে। মাঠে ফুটবলারদের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরে এক সাবেক নারী মেয়রের একটি ভিডিও পুরো ইন্টারনেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে। তাকে ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের এক কালজয়ী পপ আইকনের সঙ্গে তাঁর তুলনা করা হচ্ছে। যা নিয়ে পুরো লাতিন আমেরিকা জুড়ে চলছে তুমুল আলোচনা।

ঘরোয়া মাঠে মেক্সিকোর দুর্দান্ত বিশ্বকাপ যাত্রার শুরুটা মাঠের চেয়ে মাঠের বাইরেই যেন বেশি আলোড়ন সৃষ্টি করেছে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভসূচনার পর মেক্সিকোর সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় নেমে আনন্দ-উল্লাসে মাতেন কুয়াউতেমোক বরোর সাবেক মেয়র সান্দ্রা কুয়েভাস।

আর সেই উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ সাবেক এই রাজনীতিকের মাঝে মেক্সিকোর পুরোনো এক পপ আইকনের ছায়া খুঁজে পাচ্ছেন।

২০২১ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত কুয়াউতেমোকের মেয়র হিসেবে দায়িত্ব পালন করা ৪০ বছর বয়সী সান্দ্রা কুয়েভাস মেক্সিকোর ঐতিহাসিক 'অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স' স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে মেক্সিকোর জয় উদযাপন করেন। একটি আবেদনময়ী পোশাকে করা তাঁর সেই উদযাপনের ভিডিওতে প্রায় ১০ লাখের কাছাকাছি ভিউ চলে আসে।

কমেন্ট সেকশনে হাজার হাজার ফুটবল ভক্ত তাঁর এই রূপকে ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের বিখ্যাত পপ আইকন মার কাস্ত্রোর সঙ্গে তুলনা করতে শুরু করেন, যিনি সে সময় ফুটবল বিশ্বে 'লা চিকিতিবুম' নামে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন।

সাধারণত রক্ষণশীল সমাজে এমন তুলনা নিয়ে অনেক রাজনীতিকই বিব্রত বোধ করেন। তবে সমালোচকদের কড়া জবাব ও সান্দ্রার সরল স্বীকারোক্তি। তিনি এই তুলনাকে মোটেও নেতিবাচকভাবে নেননি। বরং এক সংবাদ সম্মেলনে অত্যন্ত সাবলীল ও রসাত্মক ভঙ্গিতে তিনি এর জবাব দিয়েছেন।

সান্দ্রা হাসিমুখে বলেন, 'চিকিতিবুম… আচ্ছা ভাইরা, এখন আমার কী-ই বা করার আছে বলুন? আমি তো আর শরীর থেকে এগুলো (স্তন) কেটে বাদ দিতে পারি না! ১৯৮৬ সালের সেই চরিত্রের সঙ্গে মানুষ আমাকে মেলাচ্ছে দেখে আমার বেশ মজাই লাগছে, বিষয়টি আমি বেশ উপভোগ করছি।'

তিনি আরও যোগ করেন, 'অনেকেই হয়তো এটাকে ব্যঙ্গ বা আক্রমণাত্মক হিসেবে দেখছেন, তবে মেক্সিকানদের স্বভাবটাই এমন খোলামেলা এবং আনন্দপ্রিয়।' 

সূত্র-ফক্স ওয়ান, দ্য সান 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর