শনিবার, ২০ জুন, ২০২৬, ঢাকা

দ্বিতীয় রাউন্ড নিশ্চিতে ব্রাজিলের সামনে এখন যে সমীকরণ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ০৯:৪৭ এএম

শেয়ার করুন:

দ্বিতীয় রাউন্ড নিশ্চিতে ব্রাজিলের সামনে এখন যে সমীকরণ 

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্রয়ের ধাক্কা সামলে নিয়েছে সেলেসাওরা। হাইতিকে ৩-০ ব্যবধানে উড়িয়েছে কার্লো আনচেলত্তির দল। 

এই দাপুটে জয়ের পর ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে মরক্কোকে পেছনে ফেলে গ্রুপের শীর্ষস্থানে উঠে এসেছে কার্লো আনচেলত্তির দল। 


বিজ্ঞাপন


আরও পড়ুন- নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ ব্রাজিলের

ম্যাচের প্রথমার্ধেই হাইতিকে ম্যাচ থেকে সম্পূর্ণ ছিটকে দেয় ব্রাজিল। ২৩তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের একটি আক্রমণ হাইতির গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বলে দুর্দান্ত রিঅ্যাকশনে গোল করে দলকে এগিয়ে নেন স্ট্রাইকার ম্যাথিউস কুনিয়া। এরপর ৩৬তম মিনিটে আবারও ভিনিসিয়ুসের সহায়তায় চমৎকার এক বাঁ-পায়ের শটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কুনিয়া। 

প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে (৪৫+৩ মিনিটে) লুকাস পাকেতার নিখুঁত পাস থেকে বল পেয়ে হাইতির গোলরক্ষক জনি প্লাসিডকে পরাস্ত করে জালের ঠিকানা খুঁজে নেন ভিনিসিয়ুস জুনিয়র। দ্বিতীয়ার্ধে ব্রাজিল আর কোনো গোল না পেলেও ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে ক্লিনশিট বজায় রাখে।

এদিকে গ্রুপ ‘সি’ তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কো জয় লাভ করেছে। তবে স্কটল্যান্ডকে হারালেও ব্রাজিলের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপে ২ নম্বরে আছেন আশরাফ হাকিমিরা। আর হাইতির বিপক্ষে জয়ের বিশ্বকাপের পরের রাউন্ডের খুব কাছে সেলেসাওরা। 


বিজ্ঞাপন


দুই ম্যাচ শেষে ব্রাজিল-মরক্কো দুই দলের পয়েন্টই সমান ৪। স্কটল্যান্ড হাইতির বিপক্ষে জিতলেও মরক্কোর কাছে হারায় তাদের পয়েন্ট ৩। এদিকে ব্রাজিল যদি নিজেদের শেষ ম্যাচ স্কটিশদের হারাতে পারে তবে সেলেসাওদের পয়েন্ট হবে ৭। ওদিকে শেষ ম্যাচে মরক্কো যদি হাইতিকে হারায় তবে তাদের পয়েন্টও হবে ৭। তখন গোল ব্যবধান, গোল সংখ্যা আর মুখোমুখি দেখায় ব্রাজিল আর মরক্কো- দুই দলের যে দল এগিয়ে থাকবে সে দলই শীর্ষে থেকে পরের রাউন্ডে যাবে। অন্য দলটি যাবে গ্রুপ রানার্স-আপ হয়ে। 

ব্রাজিল যদি স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ড্র করে তাহলে তাদের পয়েন্ট হবে ৫ আর স্কটিশদের হবে ৪। ৫ পয়েন্ট নিয়ে অন্তত গ্রুপের রানার্স-আপ হয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত হবে সেলেসাওদের। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে কি না তা নির্ভর করবে মরক্কো-হাইতি ম্যাচের ফলাফলের উপর। 

এমনকি স্কটল্যান্ডের কাছে হেরে গেলেও অন্য গ্রুপের সমীকরণে সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে নকআউটে যাওয়ার বড় সুযোগ থাকবে ব্রাজিলের সামনে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর